1. admin@auchsangbad.com : admin :
ইসলামপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করে বৃক্ষরোপন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ইসলামপুরে বন বিভাগের জমি দখলমুক্ত করে বৃক্ষরোপন

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

ঈদগাঁও

কক্সবাজার উত্তর বনবিভাগের ফু্লছড়ি রেঞ্জে জবরদখলকারীদের কবল থেকে ১ একর বন ভুমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বনবিটের অরলতলী পাহাড় নামক এলাকায় এ উদ্ধার অভিযান চালিয়ে পরে বৃক্ষরোপণ করেন বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী। এসময় নাপিতখালী বনবিটের এফজি  শাখাওয়াত,মর্তুজা আলী,হেডম্যান শফি আলম,এফসিভি সভাপতি বাহাদুল আলম,ভিলেজার মোঃ  কালু,শুক্কুর ছাড়াও সুফল প্রকল্প অরলতলী পাহারা দলের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বনবিভাগ সুত্র মতে,কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশনায়,এসিএফ শীতল পালের সহযোগিতায় ফুলছড়ি রেঞ্জের অধীনে নাপিতখালী বিটের অরলতলী এলাকার সংরক্ষিত বনের প্রায় ১ একর জমি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। এসময় ঐ স্থানে দখলবাজরা ঘেরাবেড়া দিয়ে বাগানসহ ইটের দেয়াল করে পানির হাউস নির্মাণ করে,যা ভেঙ্গে ফেলা হয়েছে। একইদিন ওই জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি  ও বিলুপ্ত প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর মতে,দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ দখলে ছিল এ গুলো গেজেট ভূক্ত সংরক্ষিত বনের জমি।বনভূমি ২০০২ সালে জবরদখলকারীদের কাছে ছিল। পরে ২০০৩-০৪ অর্থ বছরে বনায়নের আওতায় আনা হয়। এখানে প্লট আকারে উপকারভোগীদের দেখভালের দায়িত্ব দেয়া হয়। কিন্তু  কিছু বনভূমি অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আবারো জবরদখলকারীরা দখল করে ফলজবাগান করে। যার কারনে এই অভিযান পরিচালনা করা হয়। একইদিন ঐ জমিতে বন অধিদপ্তরের নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানের মতে,বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন বনজ ও বিলুপ্ত গাছের চারা রোপণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!