1. admin@auchsangbad.com : admin :
পাকুন্দিয়ায় সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পাকুন্দিয়ায় সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মোঃ স্বপন হোসেন,

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১/৯/২৫ খ্রিস্টাব্দ) বৃহস্পতিবার মাগরিব নামাজ বাদ শুরু হয়ে ঈশার নামাজ পূর্ব পর্যন্ত সুখিয়া বাজারস্থ জামে মসজিদে সিরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ মিনহাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কর্ম পরিষদ সদস্য ডা. মোঃ সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।

রাসুল (সা.) এঁর জীবন আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আলোচকরা বলেন, রাসুল (সা.) দেখানো পথে রয়েছে মানবতার মুক্তি। তার আদেশ ও নিষেধ মেনে চলা আমাদের দায়িত্ব। দুনিয়াতে সব নবী ও রাসূল পাঠানোর উদ্দেশ্যই ছিল ভ্রান্ত সমস্ত মতবাদ ও আদর্শের বিপরীতে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা। মানবতার মুক্তির জন্য একটিই আদর্শ রয়েছে, তা হলো ইসলাম। আর বাস্তবিক চর্চা ও অনুসরণ দেখিয়েছেন রাসুল (সা.)।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আল আমিন,সেক্রেটারি এবং জামায়াতে ইসলামী মনোনীত সুখিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু,অর্থ সম্পাদক মোঃ রবিউল আলম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার সভাপতি আবু সাঈদ, ইমাম ও উলামা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম আব্দুল্লাহ, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাঈম,যুব বিভাগ শাখার সভাপতি আজিজুল হক রিপন,আদর্শ শিক্ষক শাখার সভাপতি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,তথ্য ও মিডিয়া সম্পাদক এবং ৮নং ওয়ার্ড সভাপতি আবির জামান রিদয়,সহ-সভাপতি আব্দুল আলিম,সহযোগী আবু বাক্কার সিদ্দিক,মোঃ জিল্লুর রহমান খান,বায়তুল মাল সম্পাদক মোঃ মুসলেহ উদ্দিন চন্নু,৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোঃ আলমগীর হোসেন সহ দুই শতাধিক দায়িত্বশীলগণ।

এসময় সিরাত অনুষ্ঠানে আমন্ত্রিত দায়িত্বশীলদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।এতে মোঃ জিল্লুর রহমান খান, সিদ্দিকুর রহমান এবং বাচ্চু মিয়া (তিনজন) বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!