1. admin@auchsangbad.com : admin :
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক—চার দিনের কারাদণ্ডে সাব্বির আহাম্মেদ হৃদয় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গাঁজা সেবনকালে হাতেনাতে আটক—চার দিনের কারাদণ্ডে সাব্বির আহাম্মেদ হৃদয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আবারও ধরা পড়লো দুই মাদক সেবী। বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। কোতোয়ালি মডেল থানাধীন নওমহল চান্দুর দোকান মোড় এলাকা থেকে রাফায়েল হক হিমেল নামে এক মাদক সেবীকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে ময়মনসিংহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড দেন। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। অপরদিকে, একই থানার চর আনন্দিপুর এলাকা থেকে সাব্বির আহাম্মেদ হৃদয় নামে আরেক মাদক সেবীকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকেও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের ইন্সপেক্টর আমিনুল কবির এর নেতৃত্বে একদল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে—মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। তবে প্রশ্ন উঠছে—শুধু সেবনকারীদের গ্রেফতার করেই কি মাদকের দৌরাত্ম্য বন্ধ হবে? মূল সরবরাহকারী, সিন্ডিকেট ও গডফাদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। ময়মনসিংহের সচেতন নাগরিকরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। প্রতিদিন যুব সমাজ ধ্বংস হচ্ছে, পরিবার গুলো ভেঙে যাচ্ছে। অথচ বড় মাপের কারবারিরা অদৃশ্য শক্তির ছায়ায় থেকে যাচ্ছে অদণ্ডিত।” সংশ্লিষ্ট মহলের দাবি—দ্রুত সময়ের মধ্যে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। নাহলে মাদকের বিষদাঁত সমাজের শেকড়ে গেঁথে যাবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!