1. admin@auchsangbad.com : admin :
নারী গ্রেফতার, এক হাজার ইয়াবা উদ্ধার–তবে কারা এর নেপথ্যের শক্তি? - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নারী গ্রেফতার, এক হাজার ইয়াবা উদ্ধার–তবে কারা এর নেপথ্যের শক্তি?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন:

মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড থেকে এক হাজার পিস ইয়াবাসহ নাসরিন আক্তার পারুল (৪০) নামে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে আসামির কাছ থেকে একটি কালো রেক্সিনের হাতব্যাগ উদ্ধার করা হয়, যেখানে পাঁচটি নীল পলিথিন জিপারে প্রতিটিতে ২০০ করে মোট ১,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন। তার সঙ্গে ছিলেন পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির,এএসআই মাইন উদ্দিন,সিপাহি রাজু মিয়া,সাব্বির আহমেদ,সালমান ফারসী এবং গাড়িচালক শরিফুল আলম। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন দুই জন স্থানীয় সাক্ষী—এএসএম রুহুল আমিন (৬৫) এবং সোহান আকন্দ (২৯)। তাদের উপস্থিতিতে নিয়ম মেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ইয়াবার পাশাপাশি একটি পুরোনো GDL ব্র্যান্ডের G8+ মডেলের বাটন মোবাইল ফোন (সিম নম্বর ০১৬২৯৪৫৩২১৮) উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। ঘটনাস্থলেই আলামতের জব্দ তালিকা তৈরি করে সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় এবং পরবর্তীতে নমুনা সংরক্ষণ করে বিভাগীয় হেফাজতে রাখা হয়। অভিযান শেষে উপ-পরিচালক আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজকে বাঁচাতে আমরা আরও কঠোর হব।”তবে নগরীর প্রাণকেন্দ্রে প্রকাশ্যে এমন বিপুল ইয়াবা উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সুশীল সমাজ প্রশ্ন তুলছে—শুধু নারী বা ছোটখাটো বাহক গ্রেফতার করলেই কি মাদকের বিস্তার রোধ করা সম্ভব? নেপথ্যে থাকা সিন্ডিকেটের মূল গডফাদাররা কেন ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় দায়ের হওয়া এই মামলার মতো মামলা অসংখ্য হলেও অধিকাংশ ক্ষেত্রেই বড় চক্রের হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। রাজনীতি ও প্রশাসনের ছত্রছায়ায় বেড়ে ওঠা গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে সরকারের ঘোষিত ‘মাদকমুক্ত সমাজ’ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!