1. admin@auchsangbad.com : admin :
বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩’শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

রাত-দিনের যেকোনো সময় মানুষের মৃত্যুর সংবাদ শুনলেই ছুটে যান। মরদেহের মাপ নিয়ে খোঁড়া শুরু করেন কবর। তবে এজন্য নেন না কোনো পারিশ্রমিক। কবর খোঁড়াই যেন তার নেশা হয়ে গেছে। প্রায় ৪৫ বছর এভাবেই বিনা পারিশ্রমিকে এলাকার মৃত মানুষদের জন্য কাজটি করে যাচ্ছেন তারা। এখন পর্যন্ত এভাবে প্রায় ৩৫০ কবর খুঁড়েছেন।বলছিলাম রাজশাহী বাঘা উপজেলার, বাউসা ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের,চকবাউসা গ্রামের মোঃ দুলাল(৬৫) ও মোঃ রতন আলী (৪২) এর কথা। মোঃ দুলাল আলী দুই ছেলের জনক। তারা পেশায় কখনো কৃষি কাজ,কখনো ব্যবসার কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবুও কবর খুঁড়ে কারও কাছ থেকে কোনো টাকা নেন না তারা।

জানা যায়,বাঘা উপজেলার আড়ানী,বাউসা,সহ উপজেলার বিভিন্ন স্থানে কবর খুঁড়েন এই মোঃ দুলাল(৬৫) ও মোঃ রতন আলী (৪২) সহযোগী হিসেবে প্রায় সময় সাথে থাকেন চকবাউসার সাবুর ছেলে রতন,মোঃ মনিরুল ইসলাম সহ অনেকেই।মোঃ রতন আলী বলেন,আমার বাবার মৃত্যুর পর থেকে আমি কবর খোঁড়ার কাজ শুরু করি । তখন ১৯-২০ বছরের যুবক ছিলাম। এ পর্যন্ত প্রায় ৩৫ বছরে ৩০০ থেকে ৩৫০ মৃত মানুষের কবর খুঁড়েছি। বাবার স্মৃতি ধরে রাখার জন্য আমি এই কাজ করি। করোনাকালে সবাই ভয়ে মরদেহ থেকে দূরে চলে যেত। সেই সময়েও আমরা কবর খুঁড়ার কাজ চালিয়ে গিয়েছি। আমার টাকা-পয়সার কোনো লোভ নেই। করব করে কারো কাছ থেকে হাদিয়া বা টাকা পয়সা নিই না। এমন কি অনুষ্ঠানেও খেতে যাই না। মৃত ব্যক্তির কবর করা নেশা হয়ে গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যদি দেয় আখিরাতে কিছু পাব।

দুলাল হোসেন আরও বলেন,আমি প্রায় ৪৫-৫৬ বছর ধররে কবর তৈরি করে আসছি,অনেক সময় গোরস্থানে রাত ১২-১ টার সময় ঝড়,বৃষ্টি ভেদ করেও কবর তৈরি করতে গিয়েছি। কবর খনন করতে গিয়ে আমাদের অনেক গল্প ও অভিজ্ঞতা রয়েছে। কোনো কবর তৈরি করতে গিয়ে পুরান কঙ্কাল পেলে ওই কবরে জায়গা করে গুঁজে রাখি। তবে এ পর্যন্ত কোন কবর খুঁড়তে গিয়ে কখন ভয় বা কোন সমস্যা হয়নি আল্লাহ্ আমাদের সাথে থাকেন আমাদের সাহায্য করেন এটাই আমরা মনে করি।

দুলাল ও রতন বলেন আমরা কবর খননকালে অনেক আপনজন কে নিজ হাতে কবর খনন করে তাদের দাফন সম্পন্ন করেছি,রাত দুইটা-তিনটায়ও কেউ যদি তাকে খবর দেয়,তারা কবর তৈরি করতে খুন্তা,কোদাল,বালতি,বেলচা,দা,করাত নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে হাজির হন। মৃত ব্যক্তির দেহ মাপ দিয়ে শুরু করেন কবর তৈরির কাজ। এখন পর্যন্ত ৩৫০ অধিক মানুষের বিনা পয়সায় কবর তৈরি করে দিয়েছেন। তবে কারও কাছ থেকে পারিশ্রমিক নেয়নি।

এলাকাবাসী সকলেই বলেন তারা সাধারণ এক কৃষক-শ্রমিক,তবে তারা মৃত্যু খবর পেলেই ছুটে চলে যান মৃত্যুের বাড়িতে। বিনিময়ে কোনো টাকা নেন না। এ রকম মানুষ সমাজে খুব কম পাওয়া যায়। একজন দিনমজুর হয়েও পরোপকারী মানুষ তারা।পরিশেষে তারা সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তারা যতদিন বাঁচেন যেন সুস্থ থাকেন।জীবনের শেষ সময়েও যেন কবর খুঁড়ে মানুষ কে সহযোগিতা করতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!