1. admin@auchsangbad.com : admin :
সাংবাদিককে মাদক দিয়ে ফাঁসানো এসআই হাসান আটক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাংবাদিককে মাদক দিয়ে ফাঁসানো এসআই হাসান আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

আবুল হাসেম,রাজশাহী

সাংবাদিক রাজীব আলী রাতুলসহ সাধারণ মানুষকে মাদক দিয়ে ফাঁসানোসহ ভয়াবহ চাঁদাবাজি,রাজনৈতিক ব্যক্তিদেরকে নির্যাতন ও ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা নেওয়া বরখাস্ত এসআই মাহবুব হাসান (ডিবি হাসান নামে পরিচিত) জনতার হাতে ধরা পড়েছেন। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে নগরের হজোর মোড়ে স্থানীয়দের গণপিটুনির পর রক্তাক্ত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক রাজীব আলীর বাবা মাসুদ রানা এর আগে অভিযোগ করেছিলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর তৎকালীন এসআই মাহবুব হাসান সাদা পোশাকে তাদের বাড়িতে গিয়ে অস্ত্রের মুখে তার ছেলেকে অপহরণ করেন। পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায় করে রাজীবকে মাদক মামলায় ফাঁসিয়ে দেন তিনি। এ মামলায় দীর্ঘ ১৬ মাস কারাভোগ করতে হয় রাজীবকে। জামিনে মুক্তি পাওয়ার পর হাসানের কাছে টাকা ফেরত চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন, ‘টাকা চাইলে এবার মেরেই ফেলা হবে।’

স্থানীয়দের দাবি, চাকরিতে যোগদানের পর থেকেই হাসান বেপরোয়া হয়ে ওঠেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডিবিতে যোগ দিয়ে বিএনপি-জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-নিপীড়ন চালান তিনি। সাধারণ মানুষকেও ভয় দেখিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজির শিকার করেন।

ঘটনাস্থলে উপস্থিত জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, এই সেই হাসান, যে মিথ্যা মামলায় অসংখ্য মানুষকে কারাগারে পাঠিয়েছে। সাংবাদিক রাজীব আলীও তার শিকার হয়েছেন। আজ মানুষ কথা বলছে, তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে।

চন্দ্রিমা থানার ওসি মেহেদী মাসুদ জানান, প্রাথমিক চিকিৎসার পর হাসানকে বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তার থানায় হাসানের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, মাহবুব হাসান সর্বশেষ ডিবিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।এভাবেই সাংবাদিক রাজীব আলীকে ফাঁসানো থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়নের দীর্ঘ অধ্যায়ের শেষ হলো জনতার হাতে বরখাস্ত এসআই হাসানের পতনে।

হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ২০১৩ সালে এসআই নিয়োগে তার চাকরি হয়। প্রশিক্ষণ শেষে তিনি রাজশাহী নগরের মতিহার থানায় ছিলেন। পরে ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) যোগদান করেন। চাকরিজীবনের শুরু থেকেই অত্যন্ত বেপরোয়া ছিলেন তিনি। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। বিভিন্ন অভিযোগে গত বছর চাকরিচ্যুত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!