1. admin@auchsangbad.com : admin :
মৎস্য বন্দর মহিপুরে একই রাতে ৩ বাসায় ডাকাতি। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মৎস্য বন্দর মহিপুরে একই রাতে ৩ বাসায় ডাকাতি।

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পঠিত

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল,মহিপুর পটুয়াখালী

মহিপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনসহ আরও তিন ব্যক্তির বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার মধ্য রাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুরস্থ বাসায় এ ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতচক্রটি স্বেচ্ছাসেবক দলের নেতা মিলনের বাসা থেকে সাত ভরি স্বর্ণালংকার, নগদ ছয় লাখ টাকাসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

একই রাতে পূর্ব আলীপুর আবুল হোসেন খান ও মহিউদ্দিনের বাসায় ডাকাতরা হানা দিয়েছে। এ সময় আবুল হোসেন খানের বাসায় ছয় আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ছয় হাজার টাকা এবং মহিউদ্দিনের বাসা থেকে আট আনা ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ২৫০০ শত টাকা নিয়ে গেছে।আতিকুর রহমান মিলন জানিয়েছেন, তিনি স্বপরিবারে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তার বাসায় কেউ ছিল না। ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করেছে।

অপরদিকে, আবুল হোসেন খানের বাসায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতি করেছে। মহিউদ্দিনের বাসায় সিঁধ কেটে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে রেখেছে। তবে কাউকে মারধর করেনি।মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান,খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!