1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড পরিবহনের কাউন্টারে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চোখের পলকে মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক যুবক হামলা চালিয়ে কাউন্টার ভাঙচুর করে বন্ধ করে দেয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনার পর থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ সব ধরণের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিকাল ৪টা থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের (শেরপুর, জামালপুর,নেত্রকোনা,কিশোরগঞ্জ,টাঙ্গাইলসহ উত্তরবঙ্গ ও সিলেট) সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে দূরদূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে কারা, কেন এ সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে মালিক-শ্রমিক উভয়পক্ষই কোনো মন্তব্য করেননি।এ বিষয়ে জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম জানান, জেলা মোটর মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে।তারা জানিয়েছেন,এ বাস বন্ধের সিদ্ধান্ত এসেছে ঢাকা মহাখালী মালিক সমিতির পক্ষ থেকে।তিনি আরও বলেন,“রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। জেলা মালিক সমিতি,শ্রমিক ইউনিয়ন,প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। আমরা দ্রুত বাস চলাচলের ব্যবস্থা করবো। কোনো দ্বন্দ্বের কারণে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়তে পারে না।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!