1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলে সড়কে গর্ত করে ৬ মাস ধরে ফেলে রেখে কাজ না করার অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নান্দাইলে সড়কে গর্ত করে ৬ মাস ধরে ফেলে রেখে কাজ না করার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে খারুয়া ইউনিয়নের টাউয়াইল গ্রামের একটি কাচাঁ রাস্তা পাকাকরণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। উক্ত কাচাঁ রাস্তার দুইপাশে মাঠি রেখে মাঝখানে গর্ত করে প্রায় ৬ মাস ধরে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীরা জানান বর্ষাকালে কাদাপানি জমে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়ায় পথচারীদের অন্যপথ ঘুরে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বলছেন, বৃষ্টির কারণেই কাজে বিলম্ব হচ্ছে।জানযায়, নান্দাইল উপজেলার কানুরামপুর বাসস্ট্যান্ড থেকে পলাশিয়া বটতলা দিয়ে একটি পাকা রাস্তা খারুয়া বাজার ভায়া দেওয়ানগঞ্জ বাজারে গিয়ে মিলেছে। সড়কটির মাঝামাঝি পলাশিয়া তিনকোনা মোড় থেকে একটি কাঁচা সড়ক পশ্চিমে টাউয়াইল বাজার হয়ে মধুপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কের দিকে চলে গেছে। এই কাঁচা সড়ক দিয়ে টাউয়াইল,খারুয়া, শিবপুর, পলাশিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে যাতায়াত করে থাকে। উপজেলা সদর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিার্থীরাও নিয়মিত এই পথে চলাচল করে থাকে। কিন্তু বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে ভিন্ন পথে চলাচল করতে হয়। এলাকাবাসী বিগত কয়েক বছর ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন। নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ৮৪ লাখ টাকা ব্যয়ে পাকাকরণের উদ্যোগ নেয়। দরপত্র আহ্বান করলে কাজ পায় আবেদীন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ছয় মাস আগে ঠিকাদারের লোকজন সড়ক জুড়ে প্রায় ২ ফুট গভীর গর্ত করে উভয় পাশে মাটি ফেলে রেখেছে। দু-পাশে মাটি না থাকলে সেটি পাশের বিলের পানির সঙ্গে একাকার হয়ে যেত। এ অবস্থায় কোনো যানবাহন চলাচলে দূরে থাক, হেঁটেও চলাচল করা যাচ্ছে না। সরজমিনে গিয়ে দেখাযায়, গর্ত করে রাখা সড়কটিতে পানি ঢেউ খেলছে। কোথাও কোথাও কাদায় একাকার। রাস্তায় অবস্থা খুবই খারাপ হওয়ায় দীর্ঘণ সেখানে অপো করার পরেও কোনো পথচারীর দেখা পাওয়া যায়নি। এবিষয়ে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জানায়, বর্ষাকালে এই সড়ক দিয়ে আসা-যাওয়া করা যায় না। তাই বাধ্য হয়েই গ্রামের বাড়ির রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। রাস্তা কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে ঠিকাদার আবেদীন ট্রেডার্সের মালিক রায়হান জানান, বৃষ্টির কারণে সড়কে বালু নিয়ে ফেলা যাচ্ছে না। এ কারণে কাজের দেরি হচ্ছে। বৃষ্টি কমলেই পুরোদমে কাজ শুরু হবে।এলজিইডির নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস জানান, ওই ঠিকাদার সড়কে যে বালু ব্যবহার করছিলেন, সেগুলো মানসম্মত ছিল না বলে নিষেধ করেছেন। এ কারণে একটু দেরি হচ্ছে। তাছাড়া ভালো কিছু পেতে হলে তো গ্রামবাসীর একটু কষ্ট সহ্য করতেই হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!