1. admin@auchsangbad.com : admin :
অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের পক্ষথেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের পক্ষথেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়ার কৃতিসন্তান,দেশবরেণ্য-লেখক,গবেষক সাহিত্যিক,সমাজ চিন্তক, বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক যতীন সরকার আর নেই।তিনি দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর বুধবার (১৩ আগষ্ট) বেলা পৌনে ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি: শ্বাস ত্যাগ করেন।খবর পেয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার কেন্দুয়া প্রেসক্লাব,রিপোর্টার্স ক্লাব ও উপজেলা মিডিয়া ক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে নেত্রকোনা সাতপাই অধ্যাপক যতিন সরকারের বাসভবনে ছুটে যান। উপজেলা প্রশাসনের পক্ষথেকে স্বর্গীয় যতিন সরকারের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কেন্দুয়া প্রেসক্লাব,রিপোর্টার্স ক্লাব, উপজেলা মিডিয়া ক্লাবের সাংবাদিকরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর জন্ম কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে ১৯৩৬ সালের ১৮ আগস্ট। তিনি চার দশক ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপনা করেছেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র সাবেক সভাপতি এবং ত্রৈমাসি ‘সমাজ অর্থনীতি ও রাষ্ট্র’ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন,তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ” সাহিত্যের কাছে প্রত্যাসা,বাংলাদেশের কবিগান,বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য,সংস্কৃতির সংগ্রাম,মানবমন মানবধর্ম ও সমাজবিপ্লব,গল্পে গল্পে ব্যাকরণ,দ্বিজাতিতত্ত্ব,নিয়তিবাদ ও বিজ্ঞানচেতনা,সংস্কৃতি ও বুদ্ধিজীবি সমাচার,আমাদের চিন্তাচর্চার দিকদিগন্ত,ধর্মতন্ত্রী মৌলবাদের ভূতভবিষ্যৎ,ভাষা- সংস্কৃতি উৎসব নিয়ে ভাবনাচিন্তা,প্রাকৃতজনের জীবনদর্শন,সত্য যে কঠিন, আমার রবীন্দ্র অবলোকন” ইত্যাদি ছাড়াও সম্পাদনা গ্রন্থ- ‘সোনার তরী, প্রসঙ্গ মৌলবাদ,জালাল গীতিকা সমগ্র’।মুক্তিযুদ্ধভিত্তিক অনবদ্য আত্মজীবনী- পাকিস্তানের জন্ম মৃত্যু- দর্শন’ ইত্যাদি।তাঁর আত্মজীবনী বইটি প্রথম আলো বর্ষসেরা পুরস্কারে ভূষিত হয়।অধ্যপক যতীন সরকার দীর্ঘদিন ধরে নেত্রকোনার সাতপাইস্থ বাণপ্রস্থ নামে বাড়ি নির্মাণ করে ওই বাড়িতেই বসবাস করছিলেন এবং নেত্রকোনা জেলার সামাজিক,সাংস্কৃতিক ও সাহিত্য বিকাশে নিরলস কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে নেত্রকোনা জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক,রাজনৈতিক, সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মিরা শোকে মুহ্যমান।সূত্রে জানা গেছে,আজ বুধবার সন্ধ্যা ৭ টায় যতীন সরকারের মরদেহ নেত্রকোনার বাণপ্রস্থ বাসায় আনা হয়। রাত ৮ টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা জানানো হয়। এবং রাত ১১ টায় নেত্রকোনা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!