1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে ‎বানর আতঙ্কে পৌর বাসীর জনজীবন অতিষ্ট - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হোসেনপুরে ‎বানর আতঙ্কে পৌর বাসীর জনজীবন অতিষ্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

আফজালুর রহমান উজ্জ্বল

‎কিশোরগঞ্জের হোসেনপুরের পৌর এলাকায় বেশ কয়েকটি  বানরের বাঁদরামিতে ছয় মাসের অধিক সময় ধরে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিষয়টি পৌর সদরে সকলের মুখে মুখে। বানরের অত্যাচারে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। বানরগুলির আতঙ্কে দিনাতিপাত করছে ক্ষতিগ্রস্ত মুদি দোকান,চা-স্টলসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক এমনকী বিভিন্ন দপ্তরের সরকারী -বেসরকারি কর্মকর্তারাও বিব্রত।
‎
‎উপজেলা সংলগ্ন মুদি দোকানী ক্ষতিগ্রস্ত জালাল উদ্দিন  জানান,বছর খানেক পূর্বে অজ্ঞাত স্থান থেকে এসে দুটি বানর অবস্থান নেয়।কিন্তু বর্তমানে তারা বেশ কয়েকটি। প্রথম কিছুদিন নিরব থাকলেও এখন মানুষের ক্ষতি করে,আমার দোকানে ছয় মাস ধরে জ্বালাতন করতেছে,কলা,রুটি,কেক খেয়ে নষ্ট করে ফেলে,আজ সকালে দোকান খুলে দেখি বানর, আমি তাড়াতে গেলে আমার দিকে তেরে আসে।হিংস্র প্রকৃতির বানরগুলি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে এলাকাবাসীর বাগানের ফল, জমির ফসল ও রান্না ঘরে ঢুকে ভাত-তরকারি সহ সব ধরনের খাবার খেয়ে ফেলে পাশাপাশি নষ্ট করে।গত কয়েক দিনে বানরটি ঘরে খেলতে থাকা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিয়া পারভিন জেনির ৩ বছরের শিশু ফারিন ও তার পাশের বাসার আরেক ছোট্ট শিশু,কাঠ ব্যবসায়ী আবু হানিফসহ অনেককেই
‎কামড়িয়ে গুরুতর আহত করেছে। এসব ঘটনায় এলাকায় বানর আতঙ্ক সৃষ্টি হয়েছে।রান্না ঘর,দোকান বানরগুলি তছনছ করে ফেলে,এ রকম অসংখ্য অভিযোগ রয়েছে বানরগুলির বিরুদ্ধে।
‎
‎এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসেন এর সাথে কথা হলে তিনি জানান এটা তার দপ্তরের বিষয় নয় বন বিভাগের বিষয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ,এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বন বিভাগ কে অবহিত করবেন বলে আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!