
পথের ধূলো গায়ে মেখে
চলছে কৃষক আপন মনে
লাঙ্গল জোয়াল কাঁদে নিয়ে
ছুটে চলে মাঠের পানে।
রোদ বৃষ্টি গায়ে মেখে
ফসল ফলায় হাসি মুখে
আহা মরি স্বপ্ন যে নাই
দিন কেটে যায় সুখে দুঃখে।
শিশু কিশোর যুবক বুড়ো
সবাই সবার পাশে
সোনার ফসল ফলায় তারা
ফসলের মাঠ হাসে।
খেলা ধুলায় কমতি যে নাই
কমতি আছে মাঠে
নিত্যদিনের বাজার সদাই
করেন তারা হাটে।