1. admin@auchsangbad.com : admin :
সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল,কলাপাড়া পটুয়াখালী।

গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) থেকে সাগরে ধরা পড়তে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ইতোমধ্যে পাইকারি বাজারে এর দাম কমলেও খুচরা বাজারে এখনো দাম কমছে না।ব্যাপক ইলিশ ধরা পড়ায় গত দু’দিন ধরে উপজেলার মৎস্যবন্দর হিসেবে খ্যাত আলীপুর,মহিপুর সহ কুয়াকাটায় অন্ততঃ দেড় শতাধিক আড়তে মালিক,কর্মচারী,জেলেদের ব্যস্ততা বেড়েছে।প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার এবং মহাজনরা এসে বাজার ঘুরে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে ইলিশ।
মৎস্য ব্যবসায়ীরা জানান,জৈষ্ঠ্য থেকে আশ্বিন মাস ইলিশের ভরা মৌসুম। ইতিমধ্যে মৌসুমের অর্ধেকটা শেষ হলেও প্রতিকূল আবহাওয়ার কারনে সাগরে কাংখিত কোন ইলিশ পায়নি জেলেরা।বর্তমানে আবহাওয়া পরিস্থিতি অনূকুলে থাকায় সাগর কিছু শান্ত। ফলে ছোট-বড় সকল ট্রলারের জেলেরা কম – বেশী পাচ্ছে ইলিশ। ফলে আড়ৎ গুলোয় কেউই যেন বসে নেই। কেউ ট্রলার থেকে তুলে দিচ্ছে ইলিশ, কেউ নিয়ে আসছেন আড়তে,কেউ ওজন দেয়ার কাজ করছে, কেউ আবার তা খাতায় তুলছেন। সব মিলিয়ে কারোর যেন ভাত খাওয়ার সময়টুকুও নেই। এমনই মন্তব্য করেছেন একাধিক আড়ৎ মালিকরা।এদিকে,পাইকারী বাজারে ইলিশের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে।শনিবার পাইকারী বাজারে ১ কেজি থেকে তার উপরে প্রতিমন ইলিশ বিক্রি হয়েছে ৭০ হাজার থেকে ৭৫ হাজার টাকা দরে, ৬০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হয়েছে ৫৮ হাজার টাকায়,এছাড়া গোটলা ইলিশ ৩০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম যা বিক্রি হয়েছে ২১ হাজার ৫০০ টাকা মন দরে। যা গত ১০ দিন আগেও মন প্রতি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা বেশী ছিল।অপরদিকে,কলাপাড়া পৌরশহরের মাছ বাজারের খুচরা মাছ ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ১০ দিন আগে ১ কেজি সাইজের যে ইলিশ দু’হাজার তিন’শ টাকা ছিল, এখনও একই দামে বিক্রি করা হচ্ছে। অনুরুপ অন্যান্য সাইজের ইলিশেও দামের তেমন কোন পার্থক্য নেই।তবে খুচরা বাজারে এখনো বেশী দামে ইলিশ বিক্রি করায় ইলিশ প্রিয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে বিশ্বজিৎ সেন নামে এক ক্রেতা জানান,পাইকারী বাজারে ইলিশ কমছে অথচ খুচরা বাজারে দাম সেই আগের মতই। ইলিশ কেনা সাধারন মানুষের পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
মো.আলমগীর নামে এক শিক্ষক জানান,যাদের গোনা পয়সায় চলতে হয়,তাদের এখন আর ইলিশ খাওয়ার সুযোগ নেই।
এদিকে,আলীপুর মৎস্য বন্দরের ধুলাসার মৎস্য ফিসের ম্যানজার আকাশ শীল জানান, পাইকারী বাজারে গত ১০ দিন আগে ইলিশের যে দাম ছিল,তার থেকে মন প্রতি ২০ হাজার থেকে কোন কোন সাইজ ১০ হাজার টাকা পর্যন্ত কমেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!