1. admin@auchsangbad.com : admin :
বাউল মেলা সাহিত্য গ্রুপের ১০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেবা কবি ও সাহিত্যেকদের মাঝে পুরস্কার বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাউল মেলা সাহিত্য গ্রুপের ১০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেবা কবি ও সাহিত্যেকদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পঠিত

রমজান আলী

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাউল মেলা সাহিত্য গ্রুপের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘বাউল মেলা সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাজধানী ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি,সাহিত্যিক,গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।বাউল মেলা সাহিত্য গ্রুপ এডমিন নুরুল ইসলামের সভাপতিত্বে ও এডমিন কামরুল মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডমিন প্যানেলের কো চিফ এডমিন (নিউইয়র্ক) মো: আজিজুল হক, বিশেষ অতিথি প্রকৌশলী ড. আবু রায়হান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাজী হাসান,আব্দুস সালাম,আবু জাফর, ইকবাল হোসেন ভূইয়া, সাবরিনা খান,ফাইজুল ইসলাম,সাকিনা কাইউম,লিলি ইসলাম,হেনা আক্তার,মীর সালেহা সহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে বলেন,বাউল মেলা সাহিত্য গ্রুপের সমন্বয়ক বলেন, “দশ বছরের পথচলায় আমাদের লক্ষ্য ছিল সাহিত্য ও সংস্কৃতিকে মানুষের জীবনের সঙ্গে মেলানো। এই পুরস্কার তারই স্বীকৃতি।”

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাহিত্য কেবল ব্যক্তিগত সাধনা নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার। তরুণদের সাহিত্যচর্চায় যুক্ত করতে এই ধরনের পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাউল মেলা সাহিত্য গ্রুপের ১০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেবা কবি,সাহিত্যেকদের বাচাই করে তালিকাভূক্ত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বর্ষসেরা কবিতা: কবি আজাদ রায়হান,কবি সুরমা আক্তার,উপন্যাস: এসএম রউফ শাহ,ছোট গল্প: ফাতেমা হোসেন,শিল্প ও সাহিত্য: আলী আশরাফ খান,সেরা পাঠক: কাজী রায়হান,বাউল মেলা থিম সং (সংগীত শিল্পী): সাকিনা কাইউম,থিম সং সুরকার ও সংগীত শিল্পী: এস সময় সহ প্রমুখ কবি,সাহিত্যেকদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হয়।

সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্র্যাস্ট ও পুরস্কার তুলে দেন। করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।শেষ পর্বে ছিল বাউল গান,কবিতা পাঠ ও সংগীত পরিবেশনা,যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!