
তুমি আমি মিলেমিশে করব পৃথিবী জয়
যদি তোমার আর আমার হৃদয় এক হয়
কষ্ট বল সুখ বল মিথ্যে অভিনয়
মঞ্চস্থ করবো মোরা ভালোবাসার হৃদয়।
মেঘ হয়ে যদি দৌড় তুমি
বৃষ্টি হয়ে ঝরব আমি
আকাশে যদি নিয়ে যাও তুমি
তারা হয়ে দেখব তোমায় আমি।
বসন্তকাল হয়ে গেলে তুমি
কোকিল হয়ে কুহু কুহু ডাকবো আমি
অন্ধকার রাত হলে তুমি
জোৎস্না হয়ে আলো দিব আমি।
সুরেলা গানওয়ালা হও যদি তুমি
বংশী হয়ে সুর দিব তোমাকে আমি
সাগরে যদি যেতে চাও তুমি
নদী হয়ে পাড়ি দিব আমি।