
ব্রাহ্মণবাড়িয়ার বুকচিড়ে বয়ে আছো আজো
তিতাস তুমি।
অদ্বৈত মল্লবর্মণের বাসন্তী আছো আজও জীবিত
তিতাস একটি নদীর নামে লাল সবুজ শাড়িতে তুমি।
সেতার ,সানাই, রাগ সঙ্গীতে
ঘরানার গুরু হিসেবে সারা বিশ্বে উস্তাদ আলাউদ্দিন খাঁ তুমি।
সরোদই শাস্ত্রীয় সঙ্গীতের বাহক হলেও
সাক্সেফোন,বেহেলা,ট্রাম্পেট যোগ্যতায় অপরিসীম তুমি।
মীর আবদুস শুকুর আল মাহমুদ নামে ছিলে
লিখনিতে হয়েছো কবি,উপন্যাসিক,ছোটগল্পকার,আল মাহমুদ তুমি।
রাজনৈতিক,অর্থনৈতিক দমন পশ্চিম পাকিস্তান সরকারের বিরুদ্ধে সংগ্রামে ছিলে স্পষ্টভাসি তুমি।
ভারতীয় উপমহাদেশের প্রথম বাঙ্গালী বিসিএল
ব্যারিষ্টার আবদুর রসুল তুমি।
সপ্তাহিক মুসলমান প্রতিকার জনক হয়ে ভারতে
সেদিন মুসলমানদের মন জয় করেছিলেন তুমি।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী
উল্লাস কর দত্ত,অলিক চন্দ্র নন্দী,অতীন্দ্র মোহন রায়
তোমারা আমাদের অহংকার।
সাথে ছিলেন আরো কজন বিপ্লবীর পাতায়,
বিধুভূষন ভট্রাচার্য় সত্যেন্দ্র চন্দ্র বর্ধন, শান্তি ঘোষ,সুনীতী চৌধুরী এই জেলার ঝংকার।