
হাওয়াই উড়তে চাই
বেলুনের হাত ধরে।
নীল আকাশের সাদা মেঘ
স্পর্শ করতে চাই কাছে গিয়ে।
মনের যতো সব বেদনা
রেখে আসবো মেঘে ছিটিয়ে।
বৃষ্টি হয়ে নেমে আসবে
শান্তনা গুলো নিব কুড়িয়ে।
চাঁদের কাছে যাবো উড়ে
বেলুনের হাত ধরে।
চাঁদের কানে কানে বলবো গিয়ে
তুমি এতো সুন্দর নও তারচেয়ে।
মনের যতো সব না বলা কথা
বলে আসবো চাঁদের সাথে।
রাতে জোছনা ছড়িয়ে জানিয়ে দিও
কতোটুকু ভালোবাসি তারে।
সূর্যের কাছে যাবো উড়ে
বেলুনের হাত ধরে।
সূর্যকে জানিয়ে আসবো নিরবে
তোমার থেকে বেশি পুরাতে পারেনা সে।
সকালের নরম রোদে
বুঝিয়ে দিও তাকে।