1. admin@auchsangbad.com : admin :
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের নেতা মাদকাসক্ত গার্ড শফিকুলসহ একাধিক গার্ডের ডোপটেষ্ট করানোর দাবি উঠেছে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের নেতা মাদকাসক্ত গার্ড শফিকুলসহ একাধিক গার্ডের ডোপটেষ্ট করানোর দাবি উঠেছে

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ রেলওয়ে গার্ড মাদকাসক্ত শফিকুলসহ একাধিক গার্ডের ডোপটেষ্ট করানোর দাবি উঠেছে কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এ নিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন জংশনে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যপক আলোচনা সমালোচনা হচ্ছে।

ট্রেনের গার্ড শফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি নিয়মিত মাদকাসক্তির মরন নেশায় ঝুঁকে পড়লেও এদের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই নিচ্ছে না,এদের কোন বিচার হচ্ছে না বলে অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে,জনশ্রুতি রয়েছে মাদক ব্যবসায়ীদের ইয়াবা গাজা সহ বিভিন্ন মাদকের বড় চালান নিরাপদে এদের মত গার্ড (পরিচালক) বহন করে এক স্থান থেকে অন্য স্থানে বহন করছে বলেই মাদকের বড় বড় চালান রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ সকল ব্যক্তিরা যখন ট্রেনের দায়িত্ব পালন করে তখন গোয়েন্দা নজরদারি করলেই রহস্যের উম্মোচন ঘটবে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা কর্মচারী।

অপরাধ কর্মকান্ডে জড়িয়ে বুক চিতিয়ে চাকরি করে যাচ্ছে এই শফিকুল ইসলাম রেলওয়ে শ্রমিক লীগ ময়মনসিংহ শাখা রেজি বি ৩২০ এর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। তার শ্বশুর ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি (মেয়াদ পূর্তি ) হওয়ায় বর্তমান ডিউটি ঢাকা এবং ময়মনসিংহের পরিদর্শক টিইটি শাহীনও ভয়ে কোন কিছু করতে পারছে না।গতকাল সকাল ১০:১০ ঢাকার উদ্দেশ্য রওনা হওয়া ৭৭৮ ডাউন ট্রেন পরিচালক কন্টারক্টর শফিক গার্ড ট্রেন নিয়ে ঢাকায় পৌঁছে এবং যথারীতি আবার ট্রেন ৭৭৭ আপ রাতে ২২:১০ মিনিটে ঢাকা থেকে মোহনগঞ্জ এর উদ্দেশ্য ছেড়ে আসে। মোহনগঞ্জ থেকে সকাল ০৮:০০ ছেড়ে আসার সময় কর্তব্যরত ওয়ার্কিং গার্ড তাকে মিসিং পেয়ে ঢাকা কন্ট্রোলকে অবগত করে এবং ঢাকা ডিউটি তাকে বুকঅফ করে আগামী কর্মদিবসে স্বশরীরে হাজির হতে কন্ট্রোল অর্ডার দিয়েছে। কন্ট্রোল অর্ডার নম্বর ৪৮০।

তাই গার্ড শফিককে নিয়ে গিয়ে তার ডোপটেস্ট করতে রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে কর্মকর্তা কর্মচারীগন। এছাড়াও সরেজমিনে তদন্তে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে বিভিন্ন সেকশনের কর্মকর্তা কর্মচারীদের নিকট আরো কিছু তথ্য পাওয়া গেছে অন্যান্য ট্রেনের দায়িত্ব পালন করা পরিচালক যেমন গার্ড সালাম গাজায় আসক্ত গার্ড অনিক রহমান ইয়াবায় আসক্ত গার্ড মাসুদ আহমেদ অভি ইয়াবায় আসক্ত গার্ড শফিকুল ইসলাম ইয়াবায় আসক্ত এসকল মাদকাসক্ত ট্রেনের পরিচালক (গার্ড) হিসাবে দায়িত্ব পালন করালে এদের কৃতকর্মের কারণে ট্রেন যাত্রায় বিলম্ব সহ নানা দুর্ঘটনা ভোগান্তি হতে পারে যাত্রীদের এদের প্রত্যেকের ডোপটেষ্ট করিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী মনে করছে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীগন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!