1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি।।

২৫ জুলাই ২০২৫ শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।তিনি তার বক্তব্যে বলেন,বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন থাকার পরেও বর্তমানে ৩৫ লক্ষ শিশু শ্রমে নিযুক্ত আছে। তার মধ্যে ঝুকিপূর্ন কাজে নিযুক্ত রয়েছে ১০ লাখ শিশু। এর অন্যতম কারণ আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট।সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে স্কুলকে আকর্ষনীয় করা এবং যে শিশুটিকে তার গরীব মা-বাবা অভাবের কারনে স্কুলে না দিয়ে কাজে দিয়েছেন, স্কুলের পক্ষ থেকে সেই অভাব দূর করতে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় সরকারকে সেই চিন্তা করতে হবে। যাতে শিশু স্কুলমুখী হয়।

শ্রমিকদের ব্যাপারে সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশের শিল্প কারখানা ও শ্রমঘন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষায় ২০০৬ সালের শ্রম আইনের আলোকে রাষ্ট্রীয় উদ্যোগে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শ্রমিকদের স্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় নানা মুখী কর্মকাণ্ডের সুফল যাতে প্রকৃত ভুক্তভোগী শ্রমিকসহ সকল সুবিধাভোগী শ্রমিকদের দোরগোড়ায় দালালমুক্ত উপায়ে পৌছে দেয়া যায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই-আলম সিদ্দিকী,দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মোঃ ওসমান গনি,কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল সাকিব মোবারক,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুজ্জামান জনি,আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান,মোঃ মামুনুর রশিদ,শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।

মত বিনিময় শেষে আবেদনকারী বিভিন্ন শ্রমিক ও শ্রমিক পরিবারের (চিকিৎসায় ৮৪ জন ও মৃত ব্যক্তির পরিবারের ৬ জন সহ মোট ৯০ জন) মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২ লক্ষ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।এর আগে পাহাড়পুরে অবস্থিত দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর কার্যালয় পরিদর্শন করেন ও কর্মকর্তা দের সাথে মত বিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!