1. admin@auchsangbad.com : admin :
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্রকরে সংঘর্ষে ১০মামলায় আসামী ৯৮৪৬জন,নিহত-৫ - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্রকরে সংঘর্ষে ১০মামলায় আসামী ৯৮৪৬জন,নিহত-৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত

এ জেড আমিনুজ্জামান রিপন:
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে স্থানীয়দের হামলা কে কেন্দ্র করে সেনা-পুলিশের সাথে স্থানীয় মানুষের দফায় দফায় সংঘর্ষ-হামলা ও ভাংচুরের ঘটনায় সদর ও টুঙ্গিপাড়া থানায় নতুন করে আরো ২টি মামলা হয়েছে। এ নিয়ে চারটি হত্যা মামলাসহ মোট দশটি মামলায় মোট ৯৮৪৬জনের বেশি আসামী রয়েছে-কমপক্ষে ৫শতাধিক মানুষকে আটক করা হয়েছে।তবে পুলিশ বলছে, গোপালগঞ্জ পৌর পার্ক আয়োজিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ-হামলা ও ভাংচুরের ঘটনায় নতুন দুটি মামলাসহ মোট ১০টি মামলায় ৯ হাজার ৮৪৬জনকে আসামি করা হয়েছে এবং চার শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, এ সংঘর্ষে গোপালগঞ্জ সদর হাসপাতালের তথ্য অনুযায়ী হামলাকারীদের মাঝে গুলিবিদ্ধ হয় ২০জন ও নিহত হয় ৫জন।বুধবার ২৩জুলাই জেলা কারাগারের ভারপ্রাপ্ত জিলার তানিয়া জামান বাদি হয়ে কারাগার ভাংচুরের মামলায় ১৬০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো এক হাজার মানুষকে আসামী করে থানায় এ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের অধিকাংশ মানুষই হচ্ছেন দিনমজুর – রিকশা চালক-ভ্যান চালক। এছাড়াও কারাগার ভাঙচুর মামলায় আসামিদের তালিকায় কিছু আসামিদের নাম পাওয়া যায় যাদের দীর্ঘ দিন যাবৎ এলাকাতে দেখা যায়নি। আওয়য়ামী সরকারের পতনের পর বিগত দিনে গোপালগঞ্জে হত্যা মামলা ও বিভিন্ন মামলা হয়, সে সকল মামলায় সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ হয়রানির শিকার হয়। ঐ সকল মামলাকে অবলম্বন করে বর্তমান প্রেক্ষাপটের মাঠ দাপানো কিছু অসাধু বিএনপি নেতারা মামলা বাণিজ্য করে আরো আতঙ্কিত করেছে সমাজের এক শ্রেণির পেশাজীবী মানুষকে। ফলে সাধারণ মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এদিকে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার হওয়ার পর শহরে দোকানপাট খুললেও মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।জেলা কারাগারের ভারপ্রাপ্ত জিলার তানিয়া জামান বাদি হয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৬০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো এক হাজার মানুষকে আসামী করে এ মামলা দায়ের করেছেন। মামলা নং ২১-তারিখ ২৩-০৭-২৫। এ নিয়ে চার থানায় দায়েরকৃত দশ মামলায় পনেরো হাজারেরও বেশি আসামী রয়েছে। এরমধ্যে সেনা ও পুলিশের সাথে সংঘষে গুলিতে নিহত ৫জনের মধ্যে ৪জনের পক্ষে পুলিশ বাদি হয়ে যে চারটি হত্যা মামলা দায়ের করেছে সে মামলাও রয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৫শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছেন দিনমজুর -রিকশা চালক-ভ্যান চালক। প্রকৃত পক্ষে ঘটনার সাথে জড়িত এমন কাউকেই এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ রাতের বেলা ডিউটিতে বেরিয়ে যাকে পায় তাকে ধরে নিয়ে এসব মামলায় চালান করে বলে জনশ্রুতি রয়েছে। সে কারণে সাধারন মানুষের মধ্যে রাতের বেলা গ্রেফতার আতঙ্ক বিরাজ করে বলেও দাবী করেছে ওই সূত্রটি।গোপালগঞ্জ জেলা কারাগার ভাঙচুর মামলায় জেলা সদরের বেশ কিছু ব্যক্তিদের আসামির তালিকায় দেখা গেছে যা নিয়ে এলাকাতে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে, ঘটনায় গোপালগঞ্জ জেলা আইন জীবী সমিতির সভাপতি এ্যা. এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক জুল কদর রহমান , জয়ন্ত কুমার চন্দ্রবর্তী, এম, এম আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আশিক জামান উপল, মোহাম্মদ ইনামুল হক ডাবলু, এস এ মনির হিটলার, মুন্সি মো. আতিয়ার রহমান সহ আরো কয়েক জন আইন জীবীদের এ মামলা আসামী করা হয়। এছাড়াও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব টেকনিশিয়ান মোঃ তরিকুল ইসলামকে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কতৃপক্ষে্যর দেওয়া একটি প্রত্যয়নপত্র সূত্রে জানা যায়, মো.তরিকুল ইসলাম, পিতা-মৃত নান্নু শিকদার ও মাতা রিনা বেগম, গোপালগঞ্জ সদর উপজেলার সোনা কুড় গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বিভাগে নিয়মিত কর্মরত রয়েছেন এবং ১৬ জুলাই ২০২৫, বুধবার তারিখে বিভাগের হাজিরা খাতায় তার স্বাক্ষর রয়েছে। ধারণা করা হচ্ছে এই তরিকুল ইসলামের বাড়ি সদরের প্রভাবশালী সোনা কুড় এলাকায় হওয়ায় মামলায় তার নাম এসেছে। একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সেলিম সিকদার, তিনি জুনিয়র ম্যাকানিক পদে কর্মরত আছেন তাকেও এই মামলার ৩৩ নং আসামি করা হয়েছে। অপর দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ-এ ২৪.০৫.২০১২ ইং তারিখ হতে কর্মরত আছেন এবং তাহার দায়িত্ব সঠিকভাবে পালন করিয়া আসিতেছেন। তিনি ১৬.০৭.২০২৫ ইং তারিখ অত্র হাসপাতালে উপস্থিত থাকিয়া তাহার নিজ দায়িত্ব পালন করিয়াছেন মর্মে একটি প্রত্যয়ন প্রদান করেন। এই মামলায় ১১৪ নং আসামি রহমান শিকদার, পিতা রেজাউল শিকদার, আমাদেরকে মুঠোফোনে জানান, আমি দীর্ঘ ১০ বছর যাবৎ আমি আমার পরিবারসহ গোপালগঞ্জ ছেড়ে ঢাকাতে বসবাস করি । আমি ও আমার পরিবার ঢাকা বসে টেলিভিশনে গোপালগঞ্জের সংঘর্ষের ব্যপারি জানতে পারি। আমাকে কেন মামলার আসামি করা হয়েছে। এ ব্যপারে গোপালগঞ্জ প্রশাসনের নিকট আবেদন করছি তদন্ত সাপেক্ষে আমার বিষয়টি নজরে এনে ব্যবস্থা গ্রহণ করা হোক।
বুধবার ২৩জুলাই রাতে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম মামলা দায়েরের কথা স্বীকার করে আমাদের এ প্রতিনিধিকে জানান, ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্ক এ আয়োজিত এনসিপির সমাবেশে বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ মহাসড়কের নানা স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল ছাড়াও মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের চিহ্নিত নেতাকর্মীরা। গত এক সপ্তাহ ধরে ব্যপক অনুসন্ধান চালিয়ে জড়িতদের নাম ঠিকানা শনাক্ত ও যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে মঙ্গলবার ২২ জুলাই রাতে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৮২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২শতাধিক জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলো, টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইফতি জামান পল্লব, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপনসহ আরো অনেকে। এ মামলার এজাহার নামীয় প্রায় ৩০জন আসামিকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এদিকে গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিবারের লোকজন অভিযোগ করে বলেছেন,পুলিশের কাছে আটক ব্যক্তিরা কেউ-ই রাজনীতির সাথে জড়িত না,এরা সবাই দিনমজুর। যৌথবাহিনীর লোকজন রাতের বেলা বাড়ী বাড়ী ঢুকে এদেরকে ধরে নিয়ে এ মামলায় হাজতে ভরেছে।অন্যদিকে, সদর থানার ওসি মো, সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই দুপুরের দিকে গোপালগঞ্জ পৌর পার্কে আয়োজিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের সাথে সেনা-পুলিশের সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করে। সুধু তাই নয়, তারা জেলহাজতে আটক লীগের আসামীদের বের করে নিতে কারাগারের প্রধান গেট ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। খবর পেয়ে সেনা ও পুলিশ যথাসময়ে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!