1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে ১৭১ পিস ইয়াবা,১৭ পুরিয়া হেরোইন এবং ৬৩ হাজার ৬০০ টাকা নগদ উদ্ধার ২ জন কে সাজা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভৈরবে ১৭১ পিস ইয়াবা,১৭ পুরিয়া হেরোইন এবং ৬৩ হাজার ৬০০ টাকা নগদ উদ্ধার ২ জন কে সাজা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি,

ভৈরবে মাদকসহ আটক হওয়া মামা-ভাগ্নীকে এক বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,ইউএনও শবনম শারমিনের নেতৃত্বে র‌্যাব,পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভৈরব পৌরসভার কমলপুর নিউটাউন এলাকা থেকে মামা-ভাগ্নী সোহেল মিয়া ও হাসি আক্তার মীমকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭১ পিস ইয়াবা,১৭ পুরিয়া হেরোইন এবং ৬৩ হাজার ৬০০ টাকা নগদ উদ্ধার করা হয়,যা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে।আটককৃত সোহেল মিয়া নিউটাউন এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে এবং হাসি আক্তার মীম একই এলাকার সিজন মিয়ার স্ত্রী।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকেই মাদকসহ হাতেনাতে আটক করা হয়। প্রাপ্ত আলামত অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।অভিযানে আরও অংশ নেন ভৈরব উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মাসুদুর রহমান,সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম তালুকদার,র‌্যাবের ডিএডি রাম কৃষ্ণ সাহা ও পুলিশের সদস্যরা।উক্ত অভিযান কে চেতনায় মানবতার বাতিঘর এর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!