1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ার গার্মেন্টস কর্মী রফিকুলের স্ত্রী দুই সন্তানসহ ৩ জনকে ভালুকায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্বরা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কেন্দুয়ার গার্মেন্টস কর্মী রফিকুলের স্ত্রী দুই সন্তানসহ ৩ জনকে ভালুকায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্বরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)

ময়মনসিংহের ভালুকায় সোমবার ১৪ জুলাই সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিল নামে একটি পোশাক কারখানা চাকরি করেন। পরিবার নিয়ে তিনি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে হায়উম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার পিতার নাম সুলতু মিয়া।

ভালুকার স্থানীয় সূত্রে জানা গেছে, কাজে যাওয়ার পর সোমবার সকালে বাসায় ফিরে এসে রফিকুল ইসলাম বাড়ির দরজায় তালা লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপরই স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠেন। ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তিন জনকে গলাকেটে হত্যা করা হয়েছে।

এদিকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও তাদের সঙ্গে একই বাসায় থাকতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকায় খোঁজ নিলে স্থানীয়রা জানান,রফিকুলের বাবা সুলতু মিয়া মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরাফেরা করেন।তার দুই ছেলে রফিকুল ও নজরুল ছোটবেলা থেকেই এখানে থাকে না। সেনের বাজার এলাকায় তাদের কোন বাড়িঘরও নেই। এক ফুফু থাকেন তিনিও বয়োবৃদ্ধা এবং মানসিক ভারসাম্যহীন।পরে জানা গেছে তারা দুই ভাই ময়মনসিংহ থাকে, কেন্দুয়াতে তারা আসেন না।

এখন শুনতে পেলাম দুই ভাই ভালুকা থাকতো।সেখানেই আজ সোমবার রফিকুলের স্ত্রী ও দুই সন্তানকে কে বা কারা গলাকেটে হত্যা করেছে।ট্রিপল হত্যাকান্ডের মর্মান্তিক এই ঘটনাটি জানার পর কেন্দুয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে।স্থানীয়রা এই মর্মান্তুিক হত্যাকান্ডে বিচার চান। তারা বলেন,সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!