1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে কেরি মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক নবীজী-কে নিয়ে কটুক্তি করায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করে প্রতিবাদী জনতা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরে কেরি মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক নবীজী-কে নিয়ে কটুক্তি করায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করে প্রতিবাদী জনতা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর:

দিনাজপুরে ব্যাপটিস মিশন পরিচালিত কেরী মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে, প্রতিবাদী জনতা উক্ত শিক্ষককে ২৯ জুন ২০২৫ রোববার দুপুরে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনা সূত্রে জানা যায় যে, দিনাজপুর শহরের মিশন রোড এলাকায় অবস্থিত ব্যাপটিস মিশন পরিচালিত কেরী মেমোরিয়াল হাই স্কুলে ২০১৩ সালে শারীরিক শিক্ষা বিষয়ে নিয়োগ প্রাপ্ত শিক্ষক “বিপ্লব তপ্ন” দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানে তার দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি দিনাজপুর দিনাজপুর জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত ফুটবল খেলার রেফারির দায়িত্ব পালন করে আসছেন।
গত বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ কেরি মেমোরিয়াল হাইস্কুলে তার কৃষি বিষয়ে ক্লাস নেওয়ার সময় শ্রেণিকক্ষে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে পৃথিবীর শান্তি অশান্তির বিষয় নিয়ে বিভিন্ন কটুক্তি মন্তব্য উপস্থাপন করেন শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। বিষয়টি সম্পর্কে বিভিন্ন শ্রেণি কক্ষের শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের জানালে পরবর্তীতে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কটুক্তিকারী ওই শিক্ষককে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে আসতে নিষেধ করেন। গত ২৬ জুন বৃহস্পতিবারের উক্ত ঘটনা বিভিন্ন প্রতিবাদী জনতা জানা পেলে ২৯ জুন রোববার দুপুরে মহানবী-কে নিয়ে কটুক্তিকারী ওই শিক্ষককে আটক করে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে প্রতিবাদী জনতা।এ বিষয়ে সম্পর্কে দিনাজপুর কোতয়ালী থানার ইনচার্জ মোঃ নুরুজ্জামান-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও তদন্ত প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আমাদের তদন্তের কাজ শেষ হয়ে গেলে আপনাদের কাছে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!