1. admin@auchsangbad.com : admin :
শেষ ঠিকানার কারিগর তিন হাজারের বেশি কবর খুঁড়ে বিদায় নিলেন ইটনার মনু চাচা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

শেষ ঠিকানার কারিগর তিন হাজারের বেশি কবর খুঁড়ে বিদায় নিলেন ইটনার মনু চাচা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

‎”মানুষ মরলে দাফনটা যেন ঠিকঠাক হয়, এইটুকুই আমার দায়িত্ব।” – মনু চাচার একান্ত বিশ্বাস।ইটনা উপজেলা আজ শোকবিহ্বল। ‎চলে গেলেন এমন এক মানুষ, যিনি জীবনের অনেকটা সময় কাটিয়েছেন অন্যের মৃত্যুর শেষ প্রহরের সাথী হয়ে।

শনিবার (২৮জুন) সকাল সাড়ে ১০টায়, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেন মনু চাচা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)জীবদ্দশায় তিন হাজারের বেশি কবর খুঁড়ে গেছেন তিনি।মনু চাচা ছিলেন এক অদ্ভুত নিঃস্বার্থ হৃদয়ের মানুষ। কবর খুড়ে কোনোদিন টাকা নেননি, কোনোদিন ক্লান্তি প্রকাশ করেননি। এক জীবনে তিন হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন। কারও মৃত্যুর খবর পেলেই, দেরি না করে নিজের ঘোড়া নিয়ে চলে যেতেন কবর খুঁড়তে।বাড়ি থেকে অনেক দূরেও যদি মৃত্যু ঘটত, তবুও তিনিই পৌঁছে যেতেন সবার আগে। তিনি বলতেন ‎“এই কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি” এমন নিঃস্বার্থ সেবা আজকাল সমাজে প্রায় বিলুপ্ত।তাঁকে কখনো কবর খোঁড়ার জন্য দামাদামি করতে দেখা যায়নি। কেউ যদি কিছু দিতে চাইত, বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিতেন। বলতেন “আল্লাহই দেবেন। মানুষের দোয়া পেলেই আমি খুশি।”নিজের কবর খুঁড়ে যাননি, কিন্তু এখন শুয়ে আছেন চিরশান্তিতে: মনু চাচা নিজের কবর প্রস্তুত করেননি। কিন্তু তিনি চির নিদ্রায় শায়িত হবেন সেই মাটিতেই, যেখানে অসংখ্য মানুষের কবর খুঁড়েছেন নিজের হাতে।তাকে শেষ দেখা দেখতে গিয়ে কান্নাভেজা চোখে অনেকেই বলছিলেন, “তিনি ছিলেন মৃত্যুর পর জীবনের সবচেয়ে দরকারি মানুষ।” আজ উনি নেই, কিন্তু রেখে গেলেন মূল্যবোধ।”
মনু চাচার এই মৃত্যু শুধু একটি ব্যক্তি হারানোর শোক নয়। এটি একটি মানসিকতা, একটি সমাজচেতনামূলক মূল্যবোধের অন্তর্ধান। তাঁর মতো নিঃস্বার্থ মানুষ আর ক’জনইবা থাকেন?
‎তিনি প্রমাণ করে গেছেন, মানুষের জন্য কিছু করলে, সেটা পত্রিকার হেডলাইন নয়, মানুষের হৃদয়ে গেঁথে থাকে।
ইটনার মানুষ আজ একা। মনু চাচার ঘোড়ার টগবগ শব্দ আর শোনা যাবে না কোনো দাফনের দিনে।কিন্তু তাঁর জীবন-গাথা থেকে নতুন প্রজন্ম শিখবে, মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই প্রকৃত মহত্ব।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!