1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে বিশেষ সাধারণ সভার আড়ালে অবৈধভাবে আজীবন সভাপতি পদে থাকার ঘোষণা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরে বিশেষ সাধারণ সভার আড়ালে অবৈধভাবে আজীবন সভাপতি পদে থাকার ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৭২ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি॥

বাংলাদেশে,ট্রেড ইউনিয়ন সম্পর্কিত আইন শ্রম আইন, (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬) দ্বারা পরিচালিত হয়। এর কিছু প্রধান দিক নিম্নরূপ: ১. ট্রেড ইউনিয়নের সংবিধান: প্রতিটি ট্রেড ইউনিয়নের নিজস্ব সংবিধান থাকে, যেখানে সংগঠনের কার্যপ্রণালী, নির্বাচন প্রক্রিয়া এবং সভাপতির কার্যকাল সম্পর্কিত নিয়মাবলি নির্ধারণ করা থাকে। সাধারণত সংবিধানে সভাপতির কার্যকাল নির্দিষ্ট থাকে এবং নিয়মিত নির্বাচন বাধ্যতামূলক করা হয়। ২. নির্বাচন ব্যবস্থা: বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মেয়াদ সাধারণত ২-৩ বছর হয়। এরপর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। ৩. আজীবন সভাপতির বিধান: শ্রম আইনে কোনো ব্যক্তি আজীবন সভাপতি থাকার সরাসরি অনুমোদন নেই। যদি ট্রেড ইউনিয়নের সংবিধান আজীবন সভাপতির কোনো বিধান রাখে, তবে তা শ্রম আইন ও গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক।
শনিবার (২১ জুন) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাটি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, সভার আড়ালে সভাপতি জি.এম. মইনউদ্দিন হিরু বিরোধী মতের সদস্যদের বহিষ্কার করে নিজের সমর্থকদের নিয়ে আজীবন সভাপতি থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।জানা গেছে, সভায় কোনো কেন্দ্রীয় বা বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিল না। এছাড়া বিরোধী মতের কোনো সদস্যকেও সভায় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সিদ্ধান্ত গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।সভাপতি জি.এম মইনউদ্দিন হিরু আগে ঘোষণা করেছিলেন যে, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অভিযোগ রয়েছে, নির্বাচনের প্রতিশ্রুতি উপেক্ষা করে তিনি বিশেষ সভার মাধ্যমে আজীবন সভাপতি থাকার পন্থা নিশ্চিত করেছেন। অভিযোগ উঠেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে, সভাপতি তার নিজের সমর্থকদের প্রভাবিত করেছেন।অন্যদিকে, কিছুদিন আগেই বিরোধী মতের সদস্যদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে এই বহিষ্কার ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি সভায় বিরোধী মতের সদস্যরা যেন কোনো বাধা সৃষ্টি না করতে পারে সেই কারণেই কৌশলে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার প্রেসক্লাবে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংবাদিকরা এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছেন। তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং কার্যকর নির্বাচনের দাবি জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর সভাপতি সম্পূর্ণ অবৈধভাবে কাজ করেছেন, নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি ধ্বংস করেছেন, ঘোষণার মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দোসররা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী কাবুলকে দিয়ে অবৈধভাবে ভাবে নির্বাচন ছাড়া আজীবন সভাপতির পদ পাওয়ার ঘোষণা করাচ্ছেন। এই সভাপতি ও সাধারণ সম্পাদক একের পর এক অনিয়মসহ আইনভঙ্গ করেই চলেছেন।দিনাজপুর বীরগঞ্জ উপজেলার প্রেস ক্লাবের আয়োজিত বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি এবং সদস্য বহিষ্কারের অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাংবাদিকরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর সভাপতি জি এম হিরু ও সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। তারা আবারো একনায়কতন্ত্র কায়েম করেছেন। তারা যেকোনো ভাবেই হোক তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার পন্থা অবলম্বন করছেন। যাহা ট্রেড আইন পরিপন্থী এটি কোনোভাবেই ট্রেড আইন অনুমোদন করেনা, এটি পাগলের প্রলাপ মাত্র।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!