1. admin@auchsangbad.com : admin :
নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ

নাটোরে বিএসটিআইয়ের মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ জুন (রোববার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী অফিস এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন, বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে বিভিন্ন ধরণের সুইটমিট যেমন—চমচম, রসগোল্লা ও কালোজাম উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে নাটোর সদরের নিচাবাজার এলাকার শিলা মিষ্টি বাড়িকে ১০ হাজার টাকা এবং আলাইপুর এলাকার মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!