
সুমন ভট্টাচার্য
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ময়মনসিংহ বিভাগীয় ইমাম সম্মেলন-২০২৫ আজ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ বিভাগের সভাপতি মাওলানা নুরুল আমীন।সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল।
বক্তারা ইমামদের সামাজিক ও ধর্মীয় ভূমিকা, ইসলামি শিক্ষা বিস্তার এবং নৈতিকতা ও মূল্যবোধ জাগরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাতির নৈতিক অবক্ষয় রোধে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।সম্মেলনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক ইমাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।