1. admin@auchsangbad.com : admin :
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২২১ বার পঠিত

জহিরুল ইসলাম-চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি.
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত দায়িত্বশীল সাংবাদিকদের সংগঠন ‘চৌদ্দগ্রাম প্রেস ক্লাব’ এর ৩৯ বছরে পদার্পণে আনন্দ ভ্রমণ ও দক্ষতা বৃদ্ধিতে ২য় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী আনন্দ ভ্রমণ শনিবার সকালে শেষ হয়েছে। এরআগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন জাতীয়,স্থানীয় দৈনিক,সাপ্তাহিক পত্রিকা,টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় এ ভ্রমণ। শুক্রবার হোটেল কোস্টাল পিস এর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের প্রভাতের প্রধান সম্পাদক এম ইউসুফ। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষে আনন্দ ভ্রমণে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।আনন্দ ভ্রমণে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন; চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ,সহ-সভাপতি মুহাঃ জহিরুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন,কোষাধ্যক্ষ আহসান উল্যাহ,প্রচার সম্পাদক এম এ আলম,দপ্তর সম্পাদক শাহীন আলম,সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান,রাসেল পাটোয়ারী,সফিউল আলম,সদস্য আবু বকর সুজন,মিজানুর রহমান মিনু,আবদুল কাদের,মনোয়ার হোসেন মুন্না,জহিরুল ইসলাম সুমন, ইউসুফ মজুমদার, নুরুল আলম আবির,আবদুর রব লাভলু,ইমাম হোসেন শরীফ,রাকিব হোসেন,সাংবাদিক সানোয়ার হোসেন,কাজী আহসান উল্লাহ, নাঈম ইকবাল, কামরুল হাসান পিংকন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!