
মোঃ মহিউদ্দিন সরকার-প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়ায় মেহেদী (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে তার নানা এনাতুল ইসলামের বাড়ি উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে বেড়াতে এসেছিল। গ্রামসূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী মদন উপজেলার বাঁশরী গ্রামের পুলিশ সদস্য মামুন মিয়ার ছেলে মেহেদী ঈদ উপলক্ষে নানা এনাতুল ইসলামের বাড়িতে মায়ের সাথে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার খালা তন্নি আকতার মেহেদীকে পুকুরের পানিতে ভাসতে দেখ চিৎকার করলে শিশুটির মামা শাহাবুল তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।