1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত একজন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কেন্দুয়ায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত একজন

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকার- প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে ইভটিজিংয়ের ঘটনায় উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার (১০ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।আহতরা হলেন- সাইদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৩২), আনিছুর রহমান (৪৩), সম্রাজ (৫৫), খোদেজা (৩২)। এদের মধ্যে রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গুরুতর আহত মৃত চান মিয়া ফকিরের ছেলে আনিছুর রহমান (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।অন্যদিকে অভিযুক্তরা হলেন- মো. সিদ্দিক মিয়া (৪০), আমিন (১৭), মনির (২৬), সজিব (২৭), কালাম (৪০), সালাম (৩৬) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ধনাচাপুর গ্রামের সাইদুল ইসলামের বাড়ির সামনে পরিবারের কিছু নারী সদস্য দাঁড়িয়ে ছিলেন।এ সময় একই এলাকার সাদেক মিয়ার ছেলে আমিন (২৪) এবং বাচ্চু মিয়ার ছেলে সজিব (৩০) সহ কয়েকজন যুবক ওই নারীদের উদ্দেশ্যে অশ্লালীন মন্তব্য করতে থাকে এবং গান গেয়ে ইভটিজিং করে।

নারী সদস্যদের প্রতিবাদের পর স্থানীয়রা তাদের সরিয়ে দেয়। কিন্তু এর মাত্র ১০ মিনিট পর মৃত আরমুজ আলীর ছেলে মো. সিদ্দিক মিয়ার নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ সাইদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং নারী-পুরুষ নির্বিশেষে পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে।এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন,ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!