
জহিরুল ইসলাম চৌদ্দগ্রাম
ঈদের আনন্দ যেন পূর্ণতা পেল আমাদের প্রিয় কুমিল্লা চৌদ্দগ্রামে,বন্ধু মহলের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে।
বন্ধুদের প্রাণের মিলনমেলা,হাসি-আড্ডা আর হৃদয়ের টান মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল স্মৃতিময় এক উৎসব।
অনুষ্ঠানে বন্ধু মহলের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল প্রিয়জনদের প্রতি জানানো হয়েছে আন্তরিক ঈদ মোবারক ও শুভকামনা।এই বন্ধন,এই ভালোবাসা আমাদের জীবনের সেরা অর্জনগুলোর একটি।উল্লেখযোগ্য উপস্থিতি ও অবদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই—
💠 জনাব জাহাঙ্গীর হোসেন – কর্মকর্তা,জনতা ব্যাংক
💠 আব্দুল জলিল – অ্যাডমিন ম্যানেজার,রয়েল ড্রিমস ওভারসিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেল
💠 জনাব আবু সাঈদ – কর্মকর্তা, যমুনা অয়েল কোম্পানি
💠 মাস্টার আব্দুল কাদের — সম্মানিত শিক্ষক
💠 শাহাজাহান সাজু,ফরিউদ্দিন মেম্বার,আব্দুল কাদের – বন্ধু মহলের প্রিয় মুখ
💠 জনাব জহিরুল ইসলাম -সার্ভিসিং সেলস ইনচার্জ,প্রগতি লাইফ ইন্স্যুরেন্স,চৌদ্দগ্রাম
💠 ফরিউদ্দিন হাজারী – আমাদের প্রাণের মানুষ
এছাড়াও আরও অনেক শুভাকাঙ্ক্ষীর উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলেছে।
আমরা বিশ্বাস করি-বন্ধন থাকুক অটুট,ভালোবাসা থাকুক অশেষ।পরবর্তী আয়োজনেও যেন এমন মিলনের জোয়ার বয়ে যায়-এই প্রত্যাশায়।