1. admin@auchsangbad.com : admin :
বীমা শিল্প ধ্বংসের মূল হোতা একাধিক হত্যা মামলার আসামি বিএম ইউসুফ আলী এখনো অধরা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বীমা শিল্প ধ্বংসের মূল হোতা একাধিক হত্যা মামলার আসামি বিএম ইউসুফ আলী এখনো অধরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৪৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে একাধিক মামলার আসামি বিএম ইউসুফ আলী এখনোও পলাতক রয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, পপুলার লাইফের ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা বিদেশে পাচার করায় দুদকের মামলায় বিএম ইউসুফ আলীসহ চারজন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বিএম ইউসুফ আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন দমনে অস্ত্র সরবরাহকারী ও অন্যতম অর্থ যোগান দাতা। তার নামে হত্যা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি, বিস্ফোরণ ঘটিয়ে খুন, দুস্কর্মে সহায়তা সহ হুকুম দানের অপরাধে একাধিক মামলা রয়েছে রাজধানীর বিভিন্ন থানায়। বীমা মাফিয়া বিএম ইউসুফ আলী দেশের বীমা সেক্টরে একটি আতংকের নাম। বীমা আইন ও আর্থিক প্রতিষ্ঠান আইন ভঙ্গ করে একই সাথে দুইটি জীবন বীমা কোম্পানির শিরোমনি এই বিএম ইউসুফ আলী। বীমা আইন-২০১০ এর ধারা ৭৫ লংঘন করায় তাকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালক পদ থেকে অপসারণে কেন নির্দেশ দেয়া হবে না, মর্মে সরকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে রুল দিয়েছে হাইকোর্ট। আওয়ামী লীগের আমলের দূর্ণীতিবাজ পুলিশ কর্মকর্তা বেনজির আহাম্মেদ ও সাবেক এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ছত্রছায়ায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সকল কাজে। দেশে শেয়ার বাজার কেলেংকারীর অন্যতম মাষ্টার মাইন্ড মোস্তফা হেলাল কবিরের সহযোগিতায় দেশে-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন বিএম ইউসুফ আলী। পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর লক্ষ লক্ষ বীমা গ্রাহকদের আমানতের টাকা বিদেশে পাচার করেছেন শরীয়তপুর জেলার প্রভাবশালী এই আওয়ামিলীগের দোসর। পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা বিদেশে পাচার করায় দুদকের মামলায় বিএম ইউসুফ আলীসহ চারজন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একাধিক মামলার আসামী এই বিএম ইউসুফ আলী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীতে, নিয়মিত অফিস করছেন দিলকুশায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স প্রধান কার্যালয়ে। বিএম ইউসুফ আলী ও তার পরিবার এর সদস্যরা জুলাই-আগষ্ট-২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রীয় অস্ত্রধারী সদস্য হিসাবে ছাত্র হত্যায় সরাসরি অংশগ্রহণ করে এবং আন্দোলন দমনে প্রচুর অর্থ যোগান দেয়। বিএম ইসুফ আলীর দুই ছেলের আন্দোলন দমনে ছাত্রলীগের অস্ত্রধারী হিসাবে সরাসরি অংশগ্রহনের চিত্র বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পর্যাপ্ত তথ্য প্রমান রয়েছে। এবিষয়ে রাজনৈতিক খুন ও দাঙ্গা হাঙ্গামা সৃস্টি, বিস্ফোরণ ঘটাইয়া খুন, দুস্কর্মে সহায়তা সহ হুকুম দানের অপরাধ সংক্রান্ত দুইটি মামলা চলমান আছে। (১) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরসরি জড়িত থাকার অপরাধে রাজনৈতিক খুন শিরোনামের শিরে মামলার আসামী বিএম ইউসুফ আলী গং। ডিএমপি পল্টন থানার মামলা নং-২৬, তারিখ-১৬ মার্চ, ২০২৫, বাৎসরিক নম্বর-১৩৪। আসামী নং-৫০: বিএম ইউসুফ আলী (আওয়ামী লীগের অর্থ যোগানদাতা)। আসামী নং-৬১: (বিএম ইউসুফ আলীর আপন ছোটভাই)-বিএম শওকত আলী (ফ্যাসিবাদের দোসর অস্ত্রদাতা ও অর্থ যোগানদাতা)। আসামী নং-৬৮: (বিএম ইউসুফ আলীর বড় ছেলে)-মাহামুদুল হাসান ইমন (ফ্যাসিবাদের দোসর অস্ত্রদাতা ও অর্থ যোগানদাতা)। আসামী নং-৭১: নং-৭ (বিএম (বিএম ইউসুফ ইউসুফ আলীর আলীর ছোট ছেলে)-মেহেদি হাসান নাহিদ (ফ্যাসিবাদের দোসর অস্ত্রদাতা ও অর্থ যোগানদাতা)। (২) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরসরি জড়িত থাকার অপরাধে দাঙ্গা হাঙ্গামা সৃস্টি, বিস্ফোরণ ঘটাইয়া খুন, দুস্কর্মে সহায়তা সহ হুকুম দানের অপরাধ শিরোনামের মামলার আসামী বিএম ইউসুফ আলী ও তার আপন ভাই। ডিএমপি মিরপুর মডেল থানার মামলা নং-৩৮, তারিখ-২০ এপ্রিল, ২০২৫, বাৎসরিক নম্বর-২০০। আসামী নং-১৮২: বিএম ইউসুফ আলী। আসামী নং-১৮৩: বিএম শওকত আলী। কিন্তু অদৃশ্য শক্তির প্রভাবে তারা এখনো গ্রেপ্তার না হয়ে, বিএম ইউসুফ আলী ও তার ভাই বিএম শওকত আলী পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর হেড অফিসে দিব্যি কার্যক্রম পরিচালনা করছে। জানা গেছে, তার দুই ছেলে পালিয়ে দেশ ছেড়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!