1. admin@auchsangbad.com : admin :
সেনবাগে বিএনপি নেতার মামলায় ১ নম্বর আসামি হয়েও কোতোয়ালী থানার ভার পেলেন মিজানুর রহমান,সুশীল সমাজ ক্ষুব্ধ,প্রশাসন নিরব - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সেনবাগে বিএনপি নেতার মামলায় ১ নম্বর আসামি হয়েও কোতোয়ালী থানার ভার পেলেন মিজানুর রহমান,সুশীল সমাজ ক্ষুব্ধ,প্রশাসন নিরব

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২৫ বার পঠিত

ওসি মিজানুর রহমান

শেখ মামুনুর রশীদ মামুনঃ

একটি রাজনৈতিক সহিংসতার মামলায় এজাহারভুক্ত আসামি হয়েও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বইছে,উঠেছে প্রশ্ন প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে।২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, লুটপাট ও হুমকির অভিযোগে ২০২৪ সালের ১৮ আগস্ট সেনবাগ থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা নুরনবী বাচ্চু (মামলা নং ৯২/২০২৪)। দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় করা এ মামলায় তৎকালীন ওসি মিজানুর রহমানকে করা হয় ১ নম্বর আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রউফ জানান,“এই মামলার প্রধান আসামি মিজানুর রহমান এখনো জামিন নেননি।” মামলার অভিযোগ পত্রে রয়েছে অপহরণ,অবৈধ আটক,ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও সরকারি ক্ষমতার অপব্যবহারসহ একাধিক গুরুতর অভিযোগ।এরপরও গত ১৯ মে পুলিশ সুপার কাজী আখতার উল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় ওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। অথচ দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ছুটিতে চলে গেছেন বলে নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।বিষয়টি নিয়ে বক্তব্য জানতে চাওয়া হলেও ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার সরকারি নম্বরে ফোন করা হলে তিনি সাড়া দেননি। পুলিশ সুপার কাজী আখতার উল আলমকেও একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।এই ঘটনাকে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ। অনেকে বলছেন,”একজন এজাহারভুক্ত আসামি কীভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারেন? প্রশাসনের কি আর নিরপেক্ষ অফিসার নেই?”

সুশীল সমাজের মতে,এমন পদায়ন জনগণের আস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোর নিরপেক্ষতা নিয়ে গভীর সংশয় তৈরি করে।বিরোধীদল এবং মানবাধিকার সংগঠন গুলো বলছে,একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারাধীন একজন বিতর্কিত কর্মকর্তাকে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাখা দুঃখজনক ও নীতিবিরুদ্ধ।সরকারি পদে এমন বিতর্কিত নিয়োগ প্রশাসনিক জবাবদিহি এবং ন্যায়বিচারের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!