1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ভালুকায় যৌতুকের দাবিতে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ভালুকায় যৌতুকের দাবিতে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় যৌতুকের দাবীতে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ তমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়,ভালুকার রাজৈ ইউনিয়নের পাইলাব এলাকার স্থানীয় কাজিম উদ্দিনের পুত্র মোঃ নজরুল ইসলাম(৩৫) এর সাথে তমা আক্তারের ৮/৯ বছর পূর্বে বিবাহ হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিলে তমার পিতা ২ লক্ষ ৫০ হাজার টাকার আসবাবপত্র দেয়। বিয়ের ২ বছর পর থেকেই নজরুল ইসলাম আবারও ৫ লক্ষ টাকা যৌতুকের দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতন চালালে তমার পিতা ৩ লক্ষ টাকা যৌতুক প্রদান করে। একপর্যায়ে নজরুল বিদেশ চলে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে ১০ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। পরে নজরুল দেশে ফিরে যৌতুকের দাবীতে তমার উপর এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে অমানবিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে নজরুল তমাকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে তমা কোনমতে নিজেকে প্রানে রক্ষা করে। পরে নজরুল বাঁশের লাঠি দিয়ে তমার শরীরের স্পর্শকাতর স্থানে পিটিয়ে রক্তাক্ত ও বেদনা দায়ক জখম করে। এক পর্যায়ে নজরুল তার স্ত্রীকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপ দিলে কপালের বাম পাশে লেগে কাটা রক্তাক্ত জখম করে বিনা চিকিৎসায় ঘরে আটকে রেখে পরের দিন সকালে নজরুল তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলে আহত অবস্থায় তার পরিবার তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!