1. admin@auchsangbad.com : admin :
DSK- তে মাহবুব আলমের অনৈতিক দৌরাত্ম্যে চাকরি ছাড়ছেন নারী কর্মীরা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

DSK- তে মাহবুব আলমের অনৈতিক দৌরাত্ম্যে চাকরি ছাড়ছেন নারী কর্মীরা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৪১ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের মাসকান্দা বাইপাস ও মোহাম্মদপুর এলাকায় অবস্থিত দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর শাখা ব্যবস্থাপক মাহবুব আলম মন্ডলের বিরুদ্ধে নারী কর্মচারীদের প্রতি অনৈতিক আচরণ, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে। নারী কর্মীদের একাধিক সূত্র অভিযোগ করেছেন, সৎ থাকতে গিয়ে ইতোমধ্যে চাকরি হারিয়েছেন একাধিক নারী কর্মী।

অভিযোগ রয়েছে, মাহবুব আলম নারী কর্মীদের হুমকি দিয়ে বলেন, “আমার যেখানে পোস্টিং হয়, কথা না শুনলে নারীদের চাকরি থাকবে না।” মাসকান্দা বাইপাস শাখায় এরই মধ্যে দুই নারী কর্মকর্তা এভাবে চাকরি হারিয়েছেন। বর্তমানে মোহাম্মদপুর শাখার তাসলিমা নামের এক নারী কর্মী মাহবুব আলমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে অবস্থান করছেন।

অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র হলেও, তা দিয়ে মূলত চড়া সুদে ঋণ বিতরণ করা হয়। শাখা ব্যবস্থাপক গভীর রাত পর্যন্ত অফিসে অবস্থান করে নারী ঋণগ্রহীতাদের সাথে ঘন ঘন দেখা করেন, আলাপচারিতা করেন এবং বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করেন। যেসব নারী কর্মী বা ঋণগ্রহীতা তাঁর এই অনৈতিক আচরণে সাড়া দেন না, তাঁদের নানা ফাঁদে ফেলে হয়রানি করা হয়।

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি সদস্যদের ঋণ বহি গায়েব করে দেন এবং সেই সুযোগে মোটা অঙ্কের টাকা আদায় করেন। অনেক ক্ষেত্রেই নারী কর্মীদের কাছ থেকে আগেই স্বাক্ষরিত চেক নিয়ে রাখা হয়, যা পরবর্তীতে চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

এক নারী কর্মী জানিয়েছেন, মাহবুব আলমের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় এবং পরে তাঁর নামে ঋণ বই গায়েব করে লাখ টাকা আত্মসাত করা হয়েছে। সম্প্রতি আরেক নারী কর্মীর প্রতিও একই ধরনের আচরণ শুরু করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঋণগ্রহীতা জানান, “চেহারা একটু ভালো হলে অফিসে ডেকে এনে নানা অজুহাতে আড্ডা দেন। ঋণ পেতে গেলে তাঁর মন রক্ষা করতেই হয়।”মাহবুব আলমের বিরুদ্ধে একাধিক ফোনালাপে অশালীন কথাবার্তার প্রমাণও পাওয়া গেছে বলে জানা যায়।অফিসের ভেতরেই গড়ে উঠেছে ক্ষমতার অপব্যবহার,অনৈতিকতা এবং দুর্নীতির রাজত্ব।

এ ব্যাপারে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কেন্দ্রীয় প্রশাসনের নিরবতা ও নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। একজন শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ সত্ত্বেও কোনো তদন্ত বা ব্যবস্থা না নেওয়া গভীর উদ্বেগের বিষয়।নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও অনৈতিকতা বন্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!