1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী অঞ্চলে অধিক বিপদজনক বালাইনাশকের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহী অঞ্চলে অধিক বিপদজনক বালাইনাশকের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ

পেস্টিসাইড রিস্ক রিডাকশন-প্রজেক্টের অন্তর্ভুক্ত গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির অর্থায়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তা এবং কীটতত্ত্ব বিভাগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ এর বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজশাহী অঞ্চলের মোট মোট ১০০ জন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত হয়। বালাইনাশক ব্যবহারের বর্তমান অবস্থা, বিভিন্ন পোকা ও বালাই দমনে বালাইনাশক নির্বাচনের মৌলিক নীতিসমূহ,বাংলাদেশে অধিক বিপদজনক বালাইনাশকের সংখ্যা,মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর তাদের প্রভাব, অধিক বিপদজনক বালাইনাশকের বিকল্প এবং মাঠ পর্যায়ে এ সকল বিপদজনক বালাইনাশকের ব্যবস্থাপনা সম্পর্কে কিভাবে সক্ষমতা উন্নয়ন করা যায় সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মকর্তারা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং বালাইনাশকের বিভিন্ন সমস্যাদি তুলে ধরেন। তারা বলেন বাংলাদেশে কতগুলি অধিক বিপদজনক বালাইনাশক রয়েছে এবং তাদের বিকল্পসমূহ কি কি হতে পারে সে বিষয়ে এতদিন পর্যন্ত তাদের কোন ধারণা ছিল না কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পেরেছেন। বিশেষ করে অধিক বিপদজনক বারেনাশকের সংখ্যা মাঠ পর্যায়ে তাদের ব্যবহার স্বাস্থ্য ও পরিবেশের ওপর তাদের প্রভাব ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন।এছাড়াও একাধিক বালাইনাশকের মিশ্রণ বা ককটেল ব্যবহারের ক্ষতিকর দিকগুলি, কার্যকর বালাই দমনে স্প্রে,ট্যাবলেট এর ভূমিকা উত্তম কৃষি পরিচর্যা ইত্যাদি সম্পর্কেও শিখেন।প্রশিক্ষণার্থীরা বলেন বালাইনাশকের উপর এই ধরনের প্রশিক্ষণ তারা এর আগে কখনো পাননি তাই একদিনের পরবর্তী আরো বেশি সময় নিয়ে এই প্রশিক্ষণ প্রদানের দাবি জানান। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ম্যানুয়াল প্রদান করা হয়। সকাল দশটায় রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোঃ আজিজুর রহমান এই প্রশিক্ষণ সম্পর্কে স্বাগত বক্তব্য প্রদান করেন। এই প্রজেক্ট এর টিম লিডার প্রফেসর ডক্টর গোপাল দাস,কীটতত্ত্ব বিভাগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ একজন বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও অধ্যাপক ডক্টর মোহাম্মদ রমিজ উদ্দিন,অধ্যাপক ডক্টর মোঃ মাহবুবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজশাহী অঞ্চলের কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!