1. admin@auchsangbad.com : admin :
এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যা প্রতিবাদে উত্তাল নরসিংদী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যা প্রতিবাদে উত্তাল নরসিংদী

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার আশরাফুর রহমানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা প্রাঙ্গণে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী,শিক্ষক ও পরিবারের সদস্যরা।রবিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করেন তারা।

বক্তারা বলেন,রাজন শিকদার ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে পাড়াতলী ইউপি মেম্বারের নেতৃত্বে তার লোকজন রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার পর ১৬ জনকে আসামি করে মামলা করা হলেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ সময় প্রধান আসামি ইউপি মেম্বারসহ জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান,সহকারী শিক্ষক শাম্মী আখতার,নিহত রাজন শিকদারে ভাই রাসেল মিয়া,আল আমিন চৌধুরীসহ সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী।জানা যায়,গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরেন রাজন শিকদার। বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে কেরাম খেলছিলেন তিনি। এ সময় একই ইউনিয়নের মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে আসেন রাজনসহ আশপাশের লোকজন। পরিস্থিতি শান্ত হলে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কিন্তু জাহাঙ্গীর বিষয়টি সহজভাবে নেয়নি। সন্ধ্যায় তার আত্মীয় পাড়াতলী ইউপি মেম্বার আশরাফুর রহমানের নেতৃত্বে দলবল নিয়ে আলীনগর বাজারে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় গুরুতর আহত রাজনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে ২ এপ্রিল আইসিইউতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গতকাল শনিবার ইউপি মেম্বার আশরাফুর রহমানসহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা ফজলু মিয়া।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান,নিহতের সহপাঠীরা থানা প্রাঙ্গণে এসে রাজন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে। তাদের সাথে আমার আলাপ হয়েছে। জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!