1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৮১ বার পঠিত

নিহত আনার মিয়া

ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আনার মিয়া (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (০২ই এপ্রিল ) সকালে পরিবার আনার মিয়ার মৃত্যুর বিষয়টি জানতে পারে।নিহত আনার মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কাইহেতেরটেকি গ্রামের মৃত সওদাগর মিয়ার ছেলে।পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ০৭ বছর আগে মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুট নামে একটি বিস্কিট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। ২৪ ই এপ্রিল বৃহস্পতিবার সকালে রাতের কাজ (নাইট ডিউটি) শেষ করে সাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিলেন আনার মিয়া । রাস্তা পাড় হতে গিয়ে চলন্ত গাড়ির চাপায় গুরুতর আহত হন এবং মাথায় প্রচন্ড আঘাত পান। পরে পুলিশ উদ্ধার করে এম্বুলেন্সে ওখানকার সরকারি মালেকা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ০৮ দিন চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ০১ লা মে বৃহস্পতিবার রাতে মৃত ঘোষণা করেন। শুক্রবার ভোর ছয়টার দিকে নিহতের পরিবার মৃত্যুর খবরটি শুনে নিশ্চিত হয়েছেন।আনার মিয়ার স্ত্রী রোকসানা বেগম বলেন, আমার স্বামী এভাবে মারা যাবে কখনো ভাবতেও পারিনি। যদি জানতাম, ওকে বিদেশ যেতে দিতাম না। আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই।নিহতের বন্ধু প্রবাসী নাঈম ইসলাম জানান, সে আমাদের ফ্যাক্টরিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। তার অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত। নিহতের লাশ দেশে ফেরানোর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাবো।প্রবাসী আনার মিয়ার মৃত্যুতে এলাকার সবাই শোকাহত। তার পরিবার হয়ে পড়েছে দিশেহারা। থামছে না তার মায়ের আহাজারি।সাত বছর আগে আনার মিয়া মালয়েশিয়ায় পাড়ি জমান।গত ছয় মাস আগে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি দীর্ঘদিন যাবত উক্ত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তার স্ত্রী, দুই মেয়ে,এক ছেলে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!