
নিকলী প্রতিনিধি.
কিশোরগঞ্জের নিকলীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অবৈধভাবে সোয়াইজনী নদীর তীরবর্তী ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে ভূমি ব্যবস্থাপনা আইনে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি।
একই সময় ধনু নদীতে অভিযান চালিয়ে অবৈধ সতেরোটি চায়না দোয়ারী বা ম্যাজিক জাল জব্দ করেন। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা।
জব্দকৃত জালগুলি তৎক্ষনাৎ পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।ঘটনার সত্যতা স্বীকার করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি।