1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মে দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মে দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলার বিভিন্ন রাজনীতিক সংগঠন ও পেশাজীবী সংগঠের উদ্যোগে ০১লা মে বৃহস্পতিবার সকালে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে কটিয়াদী পৌর শ্রমিক দলের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক লস্কর প্রমুখ নেতৃবৃন্দ।অন্যদিকে একই সময়ে কটিয়াদী পৌর বিএনপি’র উদ্যোগে পৌর কার্যালয় ৎেকে পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাজেদুর রহমান সজলের নেতৃত্বে পৃথক একটি বিশাল র‌্যালি বের হয়। এ র‌্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল ও মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শরীফ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব প্রিন্স আব্দুল আজিজ, কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন।এদিকে কটিয়াদী রাজমিস্ত্রী সমবায় সমিতির ব্যানারে আরেকটি শ্রমিক র‍্যালি বের হয়। উক্ত র‍্যালিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা রাজমিস্ত্রী সমবায় সমিতির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অপরদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে জামাতের উপজেলা কার্যালয়ে সকাল ১০ টায শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। পরে তারা একটি র‌্যালি বের করেন। র‌্যালিতে অংশ নেন উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, শ্রমিক কল্যাণ সভাপতি দুলাল মিয়া, সেক্রেটারি জহির মিয়া প্রমোখ নেতৃবৃন্দ।এছাড়া উপজেলার শ্রমিকদের বিভিন্ন সংগঠন স্ব- স্ব উদ্যোগে তাদের কর্মসূচি পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!