1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
কটিয়াদীতে বেকার যুবকের হাতে অটোরিক্সা তুলে দিলেন শিল্পপতি মাহমুদুল ইসলাম - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

কটিয়াদীতে বেকার যুবকের হাতে অটোরিক্সা তুলে দিলেন শিল্পপতি মাহমুদুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদেশ ফেরত এক বেকার যুবককে একটি অটোরিকশা প্রদান করেন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা শিল্পপতি মাহমুদুল ইসলাম।২৬ ই এপ্রিল শনিবার সকালে তার নিজ বাসভবন উপজেলার বেথইর আনন্দবাজার সন্নিকটস্থ মাহমুদ প্যালেস প্রাঙ্গনে চাবিসহ অটো রিক্সাটি বেকার যুবক মানিক মিয়ার (৪০) হাতে তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এম এ ইউসুফ,আলহাজ্ব রফিকুল ইসলাম মিলন,আলহাজ্ব সিরাজুল ইসলাম মুসা, সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম সুমন,হাফেজ গোলাম কিবরিয়া,মোঃ শফিকুল ইসলাম,মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক,ইমাম হাফেজ রুহুল আমিন,মিনহাজুল ইসলাম আইয়ান প্রমোখ ব্যাক্তিবর্গ।জানা যায়,কটিয়াদী পৌরসভার পূর্ব হালুয়াপাড়ার মৃত হাইচান মিয়ার ছেলে মানিক মিয়া (৪০) দুই বছর পূর্বে সংসারের অভাব অনটনের মধ্য দিয়ে ধার দেনা করে বিদেশ যান। কিন্তু বিদেশের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় শূন্য হাতে দেশে ফিরেছেন।এমতাবস্থায় স্ত্রী সন্তান নিয়ে মানববেতর জীবনযাপন অতিবাহিত করছে। বেকার জীবন, ঋণের চাপ,সংসারের গ্লানি টানা,সহায় সম্বলহীন জীবন চলার পথে প্রতিনিয়ত যন্ত্রণা পোহাতে হচ্ছে। তাই কূলকিনারা না পেয়ে সে শিল্পপতি মাহমুদুল ইসলামের দ্বারস্থ হন।পরে শিল্পপতি মাহমুদুল ইসলাম মানিক মিয়াকে বেকার জীবন দূরীকরণে একটি অটো গাড়ি কিনে দেন। অটো গাড়ি পেয়ে মানিক মিয়ার পরিবার মহা খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই মহৎ উদ্যোগ এলাকাবাসী বেশ প্রশংসা করেছেন।উল্লেখ্য কয়েক মাস পূর্বে হাদিউল ইসলাম নামে এক বিদেশ ফেরত বেকার যুবককে তিনি একটি অটো রিক্সা কিনে দিয়েছিলেন। এখন তার সংসারে সচ্চলতা ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!