1. admin@auchsangbad.com : admin :
বিচারকের বাসায় দুর্ধর্ষ চুরি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিচারকের বাসায় দুর্ধর্ষ চুরি

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৯০ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসায় চুরির ঘটনায় মো. জুয়েল মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে জেলার তারাকান্দা উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ময়মনসিংহ নগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া ও ফিরোজা বেগমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক বিভিন্ন অপরাধে মামলা রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন এম এম মোহাইমেনুর রশিদ অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। ফ্ল্যাটটির বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস বাসায় না থাকার সুযোগে চোর তালা কেটে ভেতরে প্রবেশ করে।এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে ২ লাখ টাকা নগদ, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫টি শাড়ি চুরি করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচিত হয়।

এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক এবং গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযান চালানো হয়। ফলে ঘটনার ১৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!