1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে নিখোঁজ হওয়া দুই ছাত্র মায়ের কোলে ফিরেছে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জে নিখোঁজ হওয়া দুই ছাত্র মায়ের কোলে ফিরেছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জ শহরে আদনান রহমান (১৩) ও হিমেল (১৩) নামে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার দুইদিন পর সন্ধান পাওয়া গেছেআদনান রহমান কিশোরগঞ্জ হয়রতনগর এ,ইউ কামিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আর হিমেল মিয়া সদরের পশ্চিম স্বল্প মারিয়া মুন্সিবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।পরিবারিক সূত্রে জানা যায়, ১৯ ই এপ্রিল শনিবার সকাল ১০ টার দিকে হিমেল (১৪) ও আদনান(১৩) নামে দুই বন্ধু একত্রে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।তারা বাড়িতে না যাওয়ায় উভয়ের পরিবারের লোকজন মাদ্রাসায় যোগাযোগ করলে তারা মাদ্রাসায়ও যায়নি।বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে যোগাযোগ করেও সন্ধান মেলেনি।গত সোমবার দুপুরের দিকে মুস্তাকিম বিল্লাহ নামে পরিচিত এক ব্যক্তি নিখোঁজ ছাত্র আদনানের পিতা আতিকুর রহমানের মোবাইলে ফোন দিয়ে জানান,নিখোঁজ দুই ছাত্র কিশোরগঞ্জ জেলা সরণীর মোড়ে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল।তৎক্ষণাৎ খবর পেয়ে পরিবারের লোকজন এসে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ফিরে এসে আদনান জানান,হিমেল ঘুরাঘুরির কথা বলে আমাকে নিয়ে যায়। পরে রাতের বেলায় বিভিন্ন মসজিদে ঘুমিয়েছিলাম। আমাদের পকেটে বেশি টাকা না থাকায় বাড়িতে ফেরার মনস্থির করেছিলাম এবং দূরদূরান্তেও যেতে পারিনি।এ ঘটনায় নিখোঁজ আদনান মিয়ার পিতা আতিকুর রহমান কিশোরগঞ্জ সদর থানায় রবিবার (২০ ই এপ্রিল) দুপুরে জিডি করেছিলেন। জিডি নং ১১১০/২৫।
নিখোঁজ দু’ শিশুর মধ্যে আদনান রহমান কিশোরগঞ্জ সদরর পশ্চিম স্বল্প মারিয়া মুন্সি বাড়ী এলাকার ইসলামী ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমানের পুত্র এবং হিমেল মিয়া একই এলাকার রফিকুল ইসলাম রইছ মিয়ার (সম্পর্কে নানা) বাড়িতে থাকতো। হিমেল মিয়ার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার বনগ্রামের নাগেরগাঁও গ্রামের প্রবাসী দুর্জয় মিয়ার ছেলে।
ডায়েরীতে উল্লেখ করা হয়, হিমেল মিয়া ২০ ই এপ্রিল শনিবার সকাল দশটার দিকে আদনান কে নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়িতে ফিরেনি।কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,দেশের সব থানায় বার্তা পাঠানো এবং নিখোঁজ ছাত্রদের উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ২১ ই এপ্রিল সোমবার দুপুরে নিখোঁজের পরিবার থেকে জানানো হয় তাদের সন্তানদেরকে ফিরে পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!