
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কটিয়াদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েলকে (৪৮)গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ। ২০ই এপ্রিল রবিবার রাত ৮টার দিকে কটিয়াদী উপজেলার চৈতারভিটা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় এবং রাতেই তাকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলার আচমিরতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামের বাড়িতেই বসবাস করছিলেন। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাছাড়া সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন অপতৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ ২১ই এপ্রিল সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।