
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ব্যবসায়ী জামাই ও শ্বশুড়কে গ্রেফতার।
শনিবার ১৯ (এপ্রিল) সকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা সজিব আহমেদ,পিতা: আব্দুল কদ্দুছ ও তার শ্বশুড় মো. রইছ উদ্দিন, পিতা: নুর হোসেন।তাদের কাছ থেকে মোট ১ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজিব আহমেদের দেহ ও ঘরে তল্লাশি চালিয়ে ১০টি প্যাকেটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার মধ্যে ৮টি প্যাকেটে ২০০ করে এবং বাকি ২টিতে ১০০ করে ট্যাবলেট ছিল। তিনি আরও জানান, এই মাদক ব্যবসায় মো. রইছ উদ্দিনের ভোটার আইডি ব্যবহার করে একটি মোবাইল সিম উত্তোলন করে, সেই সিম দিয়ে জামাই সজিব আহমেদ দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন।
অধিদপ্তরের আরেক পরিদর্শক কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে এই চক্রের সাথে জড়িত অন্যদের সনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান।আমাদের অভিযান অব্যাহত থাকবে।