1. admin@auchsangbad.com : admin :
জাত সাংবাদিকের রক্তে আগুন, কলমে বিস্ফোরণ! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জাত সাংবাদিকের রক্তে আগুন, কলমে বিস্ফোরণ!

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

আজ বাংলা ১৪৩২ সালের প্রথম দিন,পহেলা বৈশাখ। গোটা জাতি যখন উল্লাসে,নতুন স্বপ্নে পথচলা শুরু করছে,তখন একজন সত্যনিষ্ঠ সাংবাদিক দাঁড়িয়ে আছেন এক নীরব,অদৃশ্য।অথচ নির্মম যুদ্ধের ময়দানে-যেখানে প্রতিপক্ষ কেবল,অন্যায় নয়, সমাজের মুখোশ পরা সুবিধাবাদীরাও।
একজন জাত সাংবাদিক-যার রক্তে সত্য,যার কলমে ন্যায়, তার জীবনে বন্ধুর জায়গা নেই। আছে কেবল বিবেক,দায়িত্ব আর নির্মম বাস্তবতা। নিজের পরিবার বা কাছের লোক-যেই হোক না কেন,অপরাধ করলে জাত সাংবাদিকের কলম থেকে রেহাই নেই। তার কাছে সম্পর্ক নয়, সত্যই বড়।এই সত্য প্রকাশের পথটা কি সহজ? না! এর বিনিময়ে তাকে পেতে হয় অপমান, মামলা, হামলা, হুমকি, প্রাণনাশের আশঙ্কা! অথচ যে সমাজে মিথ্যাবাদীদের দেওয়া হয় পুরস্কার, সেখানে সত্যবাদীরা হয়ে পড়ে একা, নিঃসঙ্গ এবং চক্রান্তের লক্ষ্য বস্তু।আমরা কি ভুলে গেছি-সাংবাদিকতা শুধু খবর লেখা নয়,এটা জাতির বিবেক জাগানোর অস্ত্র? আজ খেয়াল করুন-সাংবাদিকতা যেন হয়ে উঠেছে সুবিধাবাদীদের প্রচারণা মাধ্যম। সেখানে একজন সৎ, আপোষহীন সাংবাদিক হয়ে পড়ে “বিপজ্জনক!” কেন? কারণ সে সত্য বলে। কারণ সে ভয় পায় না। কারণ তার রক্তে আগুন, এবং সেই আগুনে পুড়ে যায় মুখোশ-ধারী চক্র।আমরা যারা এই জাত সাংবাদিকদের পাশে দাঁড়াই না, বরং চুপ করে দেখি তাদের অপমান, হামলা, এবং ষড়যন্ত্র-আমরাই কি এই অন্যায়ের নিরব সহযোগী নই?আজ পহেলা বৈশাখে, যখন সবাই শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত, তখন আমি প্রশ্ন রেখে গেলাম—একজন প্রকৃত সাংবাদিককে যখন প্রতিদিন শত্রুদের ভিড়ে লড়তে হয়, তখন দায়টা কার? রাষ্ট্রের? সমাজের? না আমাদের নীরবতার?একজন জাত সাংবাদিকের লড়াই,কোনো নাটকীয়তা নয়-এটা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক অগ্নি-পরীক্ষা।এ লড়াইয়ে তাকে একা ফেলে দিলে, হারবে দেশ। হেরে যাবে সত্য।তাই বলি—তুমি কলম ধরো, আমরা আছি তোমার পাশে!

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!