1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে সম্পদের পাহাড় গড়া মৎস্য লীগ নেতা জাহাঙ্গীর এখনো অধরা! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে সম্পদের পাহাড় গড়া মৎস্য লীগ নেতা জাহাঙ্গীর এখনো অধরা!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহ জেলা মৎস্য লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মৃধা জাহাঙ্গীরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভিন্ন মহল থেকে গ্রেফতারের জোর দাবি উঠেছে।

স্থানীয় সূত্রমতে,জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। শহরের বাসাবাড়ি হকার্স মার্কেটের ৩নং গলিতে ‘জাহাঙ্গীর ক্লথ স্টোর’ ও ‘দি ইসলাম স্টোর’-সহ মোট ছয়টি দোকান রয়েছে, যা তার ও পরিবারের সদস্যদের নামে রেজিস্ট্রিকৃত। এ ছাড়া, সেহড়া ধোপাখলা এলাকায় বহুতল একটি বিলাসবহুল বাড়ি এবং ধোপাখলা কলোনীতে আরও একটি বাড়ি রয়েছে তার মালিকানায়। বিভিন্ন জায়গায় আরও বিপুল পরিমাণ সম্পদের তথ্যও সামনে এসেছে।

জানা গেছে, ৫ আগস্টের পর একাধিক অভিযোগের প্রেক্ষিতে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন এবং নিজের ফেসবুক আইডি থেকে দলীয় কার্যক্রমের ছবি ও পোস্ট ডিলিট করেন। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনেরও চেষ্টা করছেন।

উল্লেখ্য, জেলা মৎস্য লীগ সভাপতি মোঃ শহীদ গ্রেফতার হলেও তার ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর রহস্য জনকভাবে এখনো অধরা রয়েছেন। অনেকেই মনে করছেন, স্থানীয় প্রশাসনের কিছু সদস্যের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণেই তিনি প্রকাশ্যে চলাফেরা করতে পারছেন।

অভিযোগ রয়েছে, তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন অনিয়ম করে গেছেন।

স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্ত হলে জাহাঙ্গীরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্পষ্ট হবে এবং অনেক অজানা তথ্য সামনে আসবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ নিয়ে ভিন্ন ভিন্ন টিম ধারা,নিরপেক্ষ অনুসন্ধান চলছে,পরবর্তী প্রতিবেদনে,আরও বিস্তারিত তথ্য
প্রকাশ করা যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!