1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের নিকট আবেদন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের নিকট আবেদন

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র সংলগ্ন মাঠে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি। চলবে মাস ব্যাপী।আগামী ১৪ এপ্রিল মেলা উদ্বোধন করা হবে এমন আলোচনায় উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।এদিকে ১০এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা।মেলা বন্ধের দাবী জানিয়ে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ।কটিয়াদী সরকারি কলেজ মাঠে আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবীতে কটিয়াদী উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সোমবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষে এতে স্বাক্ষর করেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সজল সরকার,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,জসিম উদ্দিন মেনু,শফিকুল রহমান বাদল,মোঃ শহিদুল্লাহ,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়া মাস্টার,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহ জাহান সিরাজী,মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, কটিয়াদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শরীফসহ নেতৃবৃন্দ ও এলাকাবাসী।জানা যায়,কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে কটিয়াদী বাজার বণিক সমিতি মেলার আয়োজন করেন। বণিক সমিতির আহবায়ক ইলিয়াছ আলীর নেতৃত্বে মেলা বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসএসসি পরীক্ষার কেন্দ্র সংলগ্ন মাঠে মেলা আয়োজনের কারণে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বিগত সরকারের সময়েও একই মাঠে মেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই মেলায় প্রতিদিন লটারীর নামে কুপন বিক্রি করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নিকট থেকে হাতিয়ে নেয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা। মেলায় আলোকসজ্জা ও কুপন বিক্রির নামে উচ্চ শব্দের মাইকিং চলেছিল দিন রাত। এতে এলাকার পরিবেশ নষ্টসহ শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক প্রভাব পড়ে। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আবারও কটিয়াদীতে বাণিজ্য মেলা শুরু হলে এর প্রভাব শিক্ষার্থীদের উপর পড়বে এতে কোন সন্দেহ নেই। লটারীর নামে লোভনীয় পুরস্কারের কুপন বিক্রির নেতিবাচক প্রভাব সমাজেও পড়বে। এলাকার শান্তি শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এ মেলা বন্ধের দাবী জানানো হয়।এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান মুঠোফোনে জানান, মেলা বন্ধের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!