1. admin@auchsangbad.com : admin :
নেত্রকোনায় ধর্ষনের চেষ্টাকালে যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তরুণী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নেত্রকোনায় ধর্ষনের চেষ্টাকালে যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তরুণী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার পঠিত

মোঃমহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ(নেত্রকোনা)

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার রাজধলা বিলের পশ্চিমপাড়ে পরিত্যক্ত একটি ঘরে সোমবার এ ঘটনা ঘটে।আহত পারভেজ নেত্রকোনা জেলার ত্রিমোহনী এলাকার আব্দুল মন্নান বেপারীর পুত্র এবং ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। সে সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে তার মামার বাড়ীতে থাকত এবং পূর্বধলা বাজারে তার মামার লেপ তোষকের দোকানে কাজ করত।

তরুণী সুমাইয়া আক্তারের (২২) বাড়ী উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল গনি সরকারের মেয়ে ও উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী।এ ঘটনায় আহত পারভেজ মিয়াকে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্বার করে পূর্বধলা হাসাপাতালে নিয়ে আসলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ প্রেরণ করা হয়।

তরুণী সুমাইয়া জানায়, পূর্বধলায় বাজারের সোনালী স্টোরের কর্মচারী মো: জাহিদের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক জাহিদের সঙ্গে দেখা করতে ওইদিন সে পূর্বধলা সদর বাজারে আসে। পরে জাহিদ তার বন্ধু পারভেজকে ডেকে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের কথা বলে তাকে নিয়ে রাজধলা বিলপাড়ে নিয়ে যায়। পরে তারা দুজন মিলে তাকে বিলের পশ্চিম পাশে একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই তরুণীর ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে পুশ দেয়। এতে পারভেজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে যায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে পূর্বধলা হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে আহত পারভেজ এর পরিবার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আজ বিকালের দিকে দোকান থেকে মোটরসাইকেল যোগে ২ তরুণ পারভেজ ডেকে নিয়ে যায়। পরে ৪/৫ জন তরুন রাজধলা বিল পাড়ের পশ্চিম পাশের একটি বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে। এসময় ঐ তরুণী ও সেখানে উপস্থিত ছিলো। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এবিষয়ে আগামীকাল পারভেজ অবস্থা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের পুরুষাঙ্গের ৫০ ভাগ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!