
মোঃ মহিউদ্দিন সরকার(নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (৭ এপ্রিল) আনুমানিক রাত ৯টায় উপজেলার রেন্ট্রিতলা বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।
গ্রেপ্তারকৃতরা হলেন-জাহাঙ্গীর আলম (৪০),মো. লালন মিয়া (৪৫),মো. দুলাল মিয়া (৩৫), মো. আনিসুর রহমান (৫২), নজরুল ইসলাম (৫৯) এবং আক্কাছ আলী (৫৬)। তারা সকলেই রেন্টিতলা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আনিছুল হকের দোকানের সামনে তাস দিয়ে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ডিবি পুলিশের একটি টিম এ বিশেষ অভিযান চালায়।অভিযানকালে ৬ জন জুয়ারিকে হাতে-নাতে আটক করে।এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ জব্দ করা হয়।
এ ঘটনায় কেন্দুয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়।স্থানীয়দের অনেকে এমন অভিযান পরিচালনার প্রশংসা ও জোর দাবি জানান।নেত্রকোণা ডিবি পুলিশের (পশ্চিম) অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ধৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে প্রেরণ করা হয়েছে। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।